Connect with us

খেলার খবর

দীর্ঘ ২০ বছর পর ভারত আবারও কমনওয়েলথ গেমসের আয়োজন কোথায় হতে চলেছে জানেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর ভারত (India) আবারও কমনওয়েলথ গেমস (Commonwealth Games) আয়োজনের মর্যাদা পেয়েছে। ২০১০ সালে দিল্লিতে (Delhi) ১৯তম কমনওয়েলথ গেমসের সফল আয়োজনের পর এবার ২০৩০ সালে আমেদাবাদ (Ahmedabad) শহরে ২৪তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।

ভারতীয় অলিম্পিক সংস্থা (Indian Olympic Association-IOC) ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক (Summer Olympics) আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাই আমেদাবাদে কমনওয়েলথ গেমসের সফল আয়োজন করে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায় তারা।

গ্লাসগোতে (Glasgow) সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ স্পোর্টস (Commonwealth Sports) সাধারণ সভায় ৭৪টি দেশ ২০৩০ গেমসের আয়োজক হিসাবে আমেদাবাদকে স্বীকৃতি প্রদান করে। নাইজেরিয়ার (Nigeria) আবুজাকে পেছনে ফেলে ভারত এই অধিকার লাভ করে। আগামী বছর ২৩ জুলাই থেকে ২ অগাস্ট স্কটল্যান্ডের (Scotland) গ্লাসগোতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে।

Advertisement
ads

২০৩০ কমনওয়েলথ গেমসে ১৫ থেকে ১৭টি খেলা (sports) অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে থাকবে অ্যাথলেটিক্স (Athletics), সাঁতার (Swimming), বক্সিং (Boxing), নেটবল (Netball), আর্টিস্টিক জিমন্যাস্টিকস (Artistic Gymnastics) ইত্যাদি। এছাড়া ক্রিকেট (Cricket) দেখার সম্ভাবনা রয়েছে।

ভারত আয়োজক ঘোষণা হওয়ার পর দিল্লির (Delhi) মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে (Major Dhyan Chand Stadium) আতশবাজি ও উচ্ছ্বাস দেখা যায়। গ্লাসগোতে প্রতিনিধিদের জন্য গরবা নৃত্য (Garba Dance) ও ঢোলবাদকের পারফরম্যান্স বিশেষ সাংস্কৃতিক চমক ছিল। এই সুযোগ ভারতের ২০৩৬ অলিম্পিক বিডকে (Olympic Bid) আরও শক্তিশালী করবে।

Continue Reading
Advertisement