বৃষ্টির চোখ রাঙানি, লিডসে শুভমনের নেতৃত্বে মাঠে নামছে ভারত
Connect with us

খেলার খবর

বৃষ্টির চোখ রাঙানি, লিডসে শুভমনের নেতৃত্বে মাঠে নামছে ভারত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ থেকেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (India-England) টেস্ট সিরিজের লড়াই। প্রথম টেস্টের মঞ্চ লিডস (Leeds)। তবে এই টেস্ট ঘিরে বাড়তি উত্তেজনা রয়েছে এক বিশেষ কারণে—প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে শুভমন গিলকে (Shubman Gill)। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)-র অনুপস্থিতিতে তরুণ গিলের কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। সুযোগ এসেছে, এবার নিজেকে প্রমাণ করার পালা।

এতদিন বিরাট-রোহিতরা সামনে থাকায় গিল-পন্তদের (Rishabh Pant) ছোটখাটো ভুল অনেক সময়ই চাপা পড়ে যেত। কিন্তু এবার সেই আড়াল নেই। তরুণদের সামনে চ্যালেঞ্জ আরও বড়। শুভমন গিলের জন্য এটা শুধু অধিনায়কত্বের মঞ্চ নয়, বরং ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে নিজের জায়গা পাকাপোক্ত করার সেরা সুযোগ।

লিডসের (Leeds) আবহাওয়া এই টেস্টে বড় ফ্যাক্টর হতে চলেছে। প্রথম দিনে বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও, অ্যাকুওয়েদার (Accuweather)-এর পূর্বাভাস অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় দিনে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে চতুর্থ দিনেও। তবে প্রথম এবং পঞ্চম দিন নির্বিঘ্নেই খেলা হওয়ার সম্ভাবনা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলনামূলকভাবে বেশি পাবে পেসাররা। টেস্টের পাঁচদিনই মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। ঠিক যেমনটা স্টার্ক (Mitchell Starc), কামিন্স (Pat Cummins), রাবাদারা (Kagiso Rabada) WTC ফাইনালে পেয়েছিলেন।

আরও পড়ুনঃহাসিনার পতনের দিন সরকারি ছুটি ঘোষণা, ইউনূস সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক বিতর্ক

Advertisement
ads

পরিস্থিতির কথা মাথায় রেখে চারজন সিমার খেলাতে পারে ভারত। স্পিনার হিসেবে সবচেয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), কারণ তাঁর ব্যাটিং দক্ষতা। তবে যদি ভারত বাড়তি বোলিং আক্রমণের দিকে নজর দেয়, তাহলে কুলদীপ যাদব (Kuldeep Yadav) সুযোগ পেতে পারেন। তবে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-এর খেলার সম্ভাবনা বেশ কম।

কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা এবার ভারতের বড় অস্ত্র হতে পারে। শুভমন গিল নিজে ২০২২ সালে গ্ল্যামরগান (Glamorgan)-এর হয়ে খেলেছেন, সেখানে চার ইনিংসে করেছিলেন ২৪৪ রান। করুণ নায়ার (Karun Nair) নর্দ্যাম্পটনশায়ার (Northamptonshire)-এর হয়ে ১৪ ইনিংসে করেছিলেন ৭৩৬ রান, ছিল একটি দ্বিশতরানও। সারের (Surrey) হয়ে দুই মরশুম খেলেছেন সাই সুদর্শন (Sai Sudharsan), করেছেন ২৮১ রান। আর্শদীপ সিং (Arshdeep Singh) খেলেছেন কেন্ট (Kent)-এর হয়ে। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চাইছে ভারত।

লিডসের মাঠে ভারতীয় দলের সামনে যেমন সুযোগ, তেমনই চ্যালেঞ্জও প্রচুর। শুভমন গিলের (Shubman Gill) নতুন অধ্যায় কেমন শুরু হয়, তার দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Advertisement
ads
Continue Reading
Advertisement