নতুন বছরের পোস্টেই ফাঁস প্রি-হানিমুন! রশ্মিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে তুঙ্গে চর্চা
Connect with us

বিনোদন

নতুন বছরের পোস্টেই ফাঁস প্রি-হানিমুন! রশ্মিকা-বিজয়ের সম্পর্ক নিয়ে তুঙ্গে চর্চা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে ঘিরে বিয়ের জল্পনা যেন থামছেই না। আনুষ্ঠানিকভাবে এখনও কেউই বিয়ের কথা ঘোষণা করেননি, আবার গুঞ্জন উড়িয়ে দিতেও দেখা যায়নি তাঁদের। ফলে ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত নিয়েই ভক্তদের কৌতূহল (curiosity) এখন তুঙ্গে।

কিছুদিন আগে ‘গার্ল গ্যাং’-এর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রশ্মিকা। সেই সফরের ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ মনে করেন, সেটি তাঁর ব্যাচেলরেট ট্রিপ (bachelorette trip)। কারণ, ইন্ডাস্ট্রির অন্দরমহলে কানাঘুষো—আগামী ২৬ ফেব্রুয়ারি নাকি বিজয়ের সঙ্গে চার হাত এক হতে চলেছে রশ্মিকার। এই জল্পনার রেশ কাটতে না কাটতেই নতুন গুঞ্জন, বিয়ের আগে নাকি বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুন’ (pre-honeymoon) সারতে বিদেশে গিয়েছেন রশ্মিকা। গন্তব্য—রোম (Rome)।

এই বিষয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ না খুললেও সোশাল মিডিয়া (social media) যেন অন্য ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি রোম থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন রশ্মিকা। একই লোকেশন থেকে ছবি শেয়ার করেন বিজয়ও। লোকেশন ও পরিবেশ যে হুবহু মিলছে, তা নজর এড়ায়নি ভক্তদের। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিজয়ের পোস্ট করা একটি ছবিতে নেটিজেনরা খুঁজে পান রশ্মিকাকেও।

 

View this post on Instagram

 

Advertisement
ads ads

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

 

View this post on Instagram

 

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Advertisement
ads ads

 

যদিও পোস্টগুলি দেখে বোঝা যাচ্ছে, শুধু দু’জন নয়, বন্ধুদের সঙ্গেই এই ট্রিপে গিয়েছেন তাঁরা।  নিউ ইয়ার পোস্টের ক্যাপশনেও নজর কাড়ে বিজয়ের লেখা, যেখানে একসঙ্গে পথ চলা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

এর মধ্যেই আরও জোরালো হয়েছে বিয়ের খবর। সিনেদুনিয়ায় গুঞ্জন, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের (Rajasthan) উদয়পুরের (Udaipur) এক রাজপ্রাসাদে রাজকীয় আয়োজনে বিয়ে সারবেন এই তারকা জুটি। যদিও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads