ভাইরাল খবর
আনন্দপুরের জতুগৃহে ১৬৩ ধারা, ঘটনাস্থলে যেতে চেয়ে হাইকোর্টে শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের (Anandapur) বহুচর্চিত ‘জতুগৃহ’ কাণ্ড ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। ঘটনাস্থলে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুমতি চেয়ে দায়ের করা মামলার শুনানির অনুমোদন দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
বিজেপির (BJP) তরফে গড়িয়া শীতলমন্দির (Garia Shitala Mandir) থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করার আবেদন জানানো হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station)। পুলিশের ইমেলে জানানো হয়েছে, প্রস্তাবিত মিছিলের রুটে একাধিক হাসপাতাল ও স্কুল রয়েছে। পাশাপাশি জরুরি পরিষেবার (Emergency Services) গাড়ি নিয়মিত যাতায়াত করে। মিছিল হলে যানজট ও উদ্ধারকাজে সমস্যা হতে পারে বলেই অনুমতি দেওয়া হয়নি।
এদিকে, ঘটনার চার দিনের মাথায় জারি হয়েছে ১৬৩ ধারা (Section 163)। গুদামের ১০০ মিটারের মধ্যে জমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের দাবি, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তে বাধা ও উদ্ধারকাজ ব্যাহত হওয়া ঠেকাতেই এই সিদ্ধান্ত। যদিও বিজেপির প্রশ্ন, বিরোধী দলনেতার যাত্রা আটকাতেই কি এই নিষেধাজ্ঞা?
অন্যদিকে, আগুন লাগার প্রকৃত কারণও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দমকল (Fire Brigade) ও ফরেন্সিক (Forensic) বিভাগের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মোমো গুদামে নয়, প্রথম আগুন লাগে ডেকরেটর্সের (Decorators Warehouse) গুদামে। সেখান থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
