বাণিজ্য বাড়াতে ভারতের দিকে ঝুঁকল পোল্যান্ড, দিল্লিতে দাঁড়িয়ে শুল্ক প্রসঙ্গে ট্রাম্পকে খোঁচা সিকোরস্কির
Connect with us

ভাইরাল খবর

বাণিজ্য বাড়াতে ভারতের দিকে ঝুঁকল পোল্যান্ড, দিল্লিতে দাঁড়িয়ে শুল্ক প্রসঙ্গে ট্রাম্পকে খোঁচা সিকোরস্কির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন অংশীদার খোঁজার লক্ষ্যেই ভারতের দিকে ঝুঁকছে পোল্যান্ড (Poland Trade with India)। সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্লাও সিকোরস্কি (Radoslaw Sikorski India Visit)। তাঁর বক্তব্যে স্পষ্ট, সাম্প্রতিক সময়ে একাধিক দেশের উপর বাড়তি শুল্ক (Tariff) আরোপের ফলে নতুন বাজার খোঁজা জরুরি হয়ে পড়েছে।

সিকোরস্কি বলেন, “বিশ্বের কিছু অঞ্চলে আমদানি শুল্ক বাড়ছে (Trump Tariffs Impact)। এই পরিস্থিতিতে পোল্যান্ড বাণিজ্যের জন্য নতুন অংশীদার খুঁজছে। ভারত এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে। বিশ্বকে দেখাতে হবে, এখনও এমন অঞ্চল আছে যারা মুক্ত বাণিজ্যে (Free Trade) বিশ্বাস করে।” কূটনৈতিক মহলের মতে, নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন পোলিশ মন্ত্রী।

উল্লেখ্য, গত বছর আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের (European Union) বেশিরভাগ পণ্যের উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক বসায়। এর প্রভাব পড়ে পোল্যান্ডের মতো ইইউ সদস্য দেশগুলির বাণিজ্যে। এই আবহেই ভারত–ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে (Poland India Economic Ties)। আগামী ২৭ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিল ও কমিশনের শীর্ষ নেতৃত্বের ভারত সফরে এই চুক্তির রূপরেখা আরও স্পষ্ট হতে পারে।

বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ (Terrorism) নিয়েও আলোচনা হয়। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরলে সিকর্সকিও আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement