সোশাল মিডিয়া ও CCTV ফুটেজে শনাক্ত, বেলডাঙা কাণ্ডে গ্রেপ্তার আরও ৫
Connect with us

ভাইরাল খবর

সোশাল মিডিয়া ও CCTV ফুটেজে শনাক্ত, বেলডাঙা কাণ্ডে গ্রেপ্তার আরও ৫

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডে এক শ্রমিকের রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে অশান্ত হয়ে ওঠা বেলডাঙা (Beldanga Incident) কাণ্ডে ফের গ্রেপ্তার আরও পাঁচজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশাল মিডিয়া (Social Media) ও সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখেই এই পাঁচজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬।

গত শুক্রবার ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায়। শুরু হয় পথ অবরোধ, ট্রেন অবরোধ (Train Blockade) ও ব্যাপক ভাঙচুর। শুক্রবারের পর শনিবারও জাতীয় সড়ক অবরোধ (National Highway Blockade), সাংবাদিকদের মারধরসহ বিভিন্ন ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল এলাকা।

পরিস্থিতি সামাল দিতে রাস্তায় নামেন মুর্শিদাবাদের পুলিশ সুপার (SP) কুমার সানি রাজ। তিনি স্পষ্ট জানান, সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তার পরেই গ্রেপ্তার করা হয় মিম (AIMIM) নেতা তথা বেলডাঙা-১ ব্লকের সভাপতি মতিউর রহমানসহ একাধিক অভিযুক্তকে।

এদিকে বেলডাঙার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
ads

সর্বশেষ গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন—নূর আলম, রবিউল ইসলাম, নূর আলম মোল্লা, লাদিম শেখ ও তুফাইল শেখ। পুলিশ সুপার জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তাঁদের বহরমপুর আদালতে তোলা হবে।

Continue Reading
Advertisement