অত্যাধুনিক বন্দুক হাতে কালীঘাটের ওসির ছবি ভাইরাল! কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
Connect with us

ভাইরাল খবর

অত্যাধুনিক বন্দুক হাতে কালীঘাটের ওসির ছবি ভাইরাল! কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট আবহের মধ্যেই কালীঘাট থানার ওসি (OC) গৌতম দাসের একটি ছবিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক (Political Controversy)। ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের উর্দি (Uniform) পরা অবস্থায় নিজের চেয়ারে বসে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র (Sophisticated weapon) হাতে নিয়ে পোজ দিচ্ছেন তিনি। এই ছবিটিকে ‘আপত্তিকর’ ও ‘হুমকিমূলক’ দাবি করে ভারতের নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার (CP) অজয় নন্দকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, গৌতম দাস নিজেই নিজের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Status) ছবিটি পোস্ট করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল— ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’ (Ready for the new assignment)। তৃণমূলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, কর্মরত অবস্থায় কোনও পুলিশকর্মী ইউনিফর্ম পরে নিজের ছবি সমাজমাধ্যমে (Social Media) পোস্ট করতে পারেন না, যা সরাসরি গাইডলাইন (Guideline) লঙ্ঘন।

জয়প্রকাশ মজুমদার আরও প্রশ্ন তুলেছেন যে, ওই অস্ত্রটি আদৌ ওসির জন্য বরাদ্দ (Allotted) কি না এবং তিনি সেটি ব্যবহারে প্রশিক্ষিত (Trained) কি না। তাঁর মতে, এ ধরনের ছবি সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করতে পারে। উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগে কালীঘাট থানার ওসির পদে রদবদল করেছিল কমিশন। নতুন ওসি নিয়োগের এক মাসের মধ্যেই এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য (Sensation) সৃষ্টি করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement