বিতর্কে তথ্যপ্রযুক্তি আইন! ইলন মাস্কের ‘এক্স’ কেন্দ্রের বিরুদ্ধে আদালতের পথে
Connect with us

বিশ্বের খবর

বিতর্কে তথ্যপ্রযুক্তি আইন! ইলন মাস্কের ‘এক্স’ কেন্দ্রের বিরুদ্ধে আদালতের পথে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইলন মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যম সংস্থা এক্স (সাবেক টুইটার) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। কর্নাটক হাই কোর্টে দায়ের করা মামলায় এক্স (সাবেক টুইটার) অভিযোগ করেছে, তথ্যপ্রযুক্তি আইনের একটি নির্দিষ্ট ধারা ব্যবহারের মাধ্যমে সরকার অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের চেষ্টা করছে। সংস্থার দাবি, এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের একটি পুরোনো রায়ের পরিপন্থী এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

মামলায় বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারার অপব্যবহার করছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের ২০১৫ সালের রায় অনুযায়ী, অনলাইন কনটেন্ট ব্লক করতে হলে ৬৯(এ) ধারা অনুসরণ করা প্রয়োজন। অথচ সরকার সেই নিয়ম অনুসরণ না করেই বিষয়বস্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ পাক অভিনেত্রী হানিয়া আমিরের হোলি উদযাপন নিয়ে বিতর্কে পাকিস্তান

এক্স-এর বক্তব্য, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(এ) ধারায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলার ক্ষেত্রে সমস্যা তৈরি হলে সরকার অনলাইন কনটেন্ট ব্লক করতে পারে। তবে তা একটি নির্দিষ্ট পর্যালোচনার মাধ্যমে হওয়া উচিত। অন্যদিকে, ৭৯(৩)(বি) ধারায় সরকারি নির্দেশ পাওয়ার পর ৩৬ ঘণ্টার মধ্যে বিষয়বস্তু না সরালে প্ল্যাটফর্ম আইনি সুরক্ষা হারাতে পারে। এক্স-এর মতে, এই ধারার ভুল ব্যাখ্যার ফলে সরকার অনলাইন সেন্সরশিপ চালাচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।

Advertisement
ads

এখন দেখার, আদালত এই মামলায় কী রায় দেয় এবং অনলাইন মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এটি কতটা প্রভাব ফেলে।

Continue Reading
Advertisement