তামিলনাড়ুর মসনদে বিজয়ের পথে কাঁটা! শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাইলেন রাজ্যপাল
Connect with us

ভাইরাল খবর

তামিলনাড়ুর মসনদে বিজয়ের পথে কাঁটা! শপথের আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাইলেন রাজ্যপাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর কুর্সি দখল নিয়ে এখন চরমে রাজনৈতিক নাটকীয়তা (Political Drama)। বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল (Largest Party) হিসেবে আত্মপ্রকাশ করলেও অভিনেতা বিজয়ের দল ‘তামিলিগা ভেত্তি কাজাঘাম’ (TVK) সরকার গঠন নিয়ে বড়সড় বাধার মুখে পড়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার প্রচলিত প্রথা ভেঙে বিজয়কে শপথ নেওয়ার আগেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার (Majority) প্রমাণ দিতে বলেছেন।

রাজ্যপালের মতে, ২৩৪ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। বর্তমানে বিজয়ের পাশে কংগ্রেসের ৫ এবং বামেদের সমর্থন থাকলেও ম্যাজিক নম্বর (Magic Number) ছুঁতে আরও ৬টি আসন প্রয়োজন। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, তিনি সরকারের স্থায়িত্ব (Stability) নিয়ে কোনও আপস করতে চান না। এদিকে, কংগ্রেস শর্ত দিয়েছে যে বিজয় কোনওভাবেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাতে পারবেন না।

এই টানাপড়েনের মধ্যে ঘোড়া কেনাবেচা রুখতে বিজয়ের ১০৭ জন বিধায়ককে মামাল্লাপুরমের একটি রিসোর্টে (Resort) সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমর্থনপত্র (Letter of Support) জমা দিতে না পারেন, তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President’s Rule) জারির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। বিজয়ের দল প্রয়োজনে আইনি লড়াইয়ের জন্য আদালতের (Court) দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement