রাজনীতি
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নস্যাৎ, হাই কোর্টে তদন্তকারী সংস্থা দ্বারস্থ
ডিজিটাল ডেস্কঃ কলকাতা (Kolkata)-র আইপ্যাক (IPAC) অফিসে ইডি (ED) অভিযান নিয়ে উত্তেজনা তৈরি হয় বৃহস্পতিবার। সকালে কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি এবং সল্টলেক (Salt Lake) অফিসে কয়লা পাচার (Coal Smuggling) মামলার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফাইল (Files) নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অফিসে পৌঁছান।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর দলের নির্বাচনী রণকৌশল এবং গুরুত্বপূর্ণ নথি (Documents) হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। তবে ইডি বিবৃতিতে জানানো হয়, তল্লাশি রাজনৈতিক উদ্দেশ্যে নয় এবং কোনও রাজনৈতিক কার্যালয় লক্ষ্যবস্তু হয়নি। ইডি আরও জানিয়েছে, মমতার উপস্থিতি তল্লাশিতে বাধা সৃষ্টি করেছে, তাই তারা হাই কোর্ট (High Court) দ্বারস্থ হয়েছেন।
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Shubra Ghosh) মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন। শুনানি (Hearing) শুক্রবার হতে পারে। ইডি বলেছে, পুলিশ সহযোগিতায় তল্লাশি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তদন্তে কোনও রাজনৈতিক প্রভাব নেই।
