আচমকাই অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন এসএসকেএম-এ
Connect with us

রাজ্যের খবর

আচমকাই অসুস্থ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। চিকিৎসাধীন এসএসকেএম-এ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৮ মে :  নারদা মামলায় রাজ্যের দুই মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন মেয়রের গ্রেফতারের ঘটনায় সোমবার কার্যত উত্তাল হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। এদিন হাইকোর্ট তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চারজনকেই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়।

তবে সেখানে অসুস্থ বোধ করায় ভোর পৌনে চারটে নাগাদ মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সুব্রত মুখোপাধ্যায় কোনও পরীক্ষা না করিয়ে জেলে ফিরে যান।শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।জানা গিয়েছে, উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন দুজনে। আলাদা আলাদা কেবিনে রাখা হয়েছে তাদের।মদন মিত্রের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। শোভন চট্টোপাধ্যায়কেও শ্বাসকষ্টের কারণে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর।উল্লেখ্য, নারদা মামলায় সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে চার নেতা মন্ত্রীর গ্রেফতারি নিয়ে শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে। সন্ধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া চার নেতারই জামিন মঞ্জুর করে সিবিআই-এর বিশেষ আদালত। কিন্তু এরপরেই এই মামলার শুনানি ভিনরাজ্যে নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে ও নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সেই রায়েই সম্পূর্ণ বদলে যায় প্রেক্ষাপট। জামিন খারিজ করে চার নেতাকেই জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এরপর রাতেই ওই চার নেতা-মন্ত্রীকে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসা হয়েছিল ।