এক হাতে ম্যাচ ঘোরানো সেই ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন
Connect with us

খেলার খবর

এক হাতে ম্যাচ ঘোরানো সেই ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে ভারতের বিরুদ্ধে একাই ঝড় তুলে কার্যত ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ভারতের আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন প্রায় শেষ করে দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। কিন্তু শেষরক্ষা হয়নি। সেই ট্র্যাজিক নায়ক এবার আন্তর্জাতিক ক্রিকেটকে জানালেন বিদায়।

সোমবার ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় দক্ষিণ আফ্রিকার (South Africa) উইকেটকিপার-ব্যাটার ক্লাসেন লেখেন, “আজ আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্তের দিন। বহুদিন চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব।”

তিনি আরও বলেন, “প্রথম দিন থেকেই দেশের প্রতিনিধিত্ব করাটা আমার জীবনের সবথেকে গর্বের বিষয় ছিল। ছোটবেলা থেকেই প্রোটিয়াদের হয়ে খেলার স্বপ্ন দেখেছি এবং সেটাই সত্যি করার জন্য আমি কঠোর পরিশ্রম করে গিয়েছি।” ক্লাসেন জানান, জাতীয় দলের হয়ে মাঠে নামা তাঁর কাছে গর্বের মুহূর্ত হয়ে থাকবে চিরকাল।

আরও পড়ুনঃ তৃণমূলে যোগদানের জল্পনায় শঙ্কর মালাকার, চাঞ্চল্য রাজনীতিতে

Advertisement
ads ads

সাদা বলের খেলায় স্পেশালিস্ট

চারটি টেস্ট ম্যাচ খেললেও হেনরিখ ক্লাসেন মূলত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য সৈনিক।
🔹 ওডিআই কেরিয়ার: ৬০ ম্যাচে ২,১৪১ রান, গড় ৪৩.৬৬৯, স্ট্রাইক রেট ১১৭.০৫, সর্বোচ্চ স্কোর ১৭৪, শতরান ২টি, অর্ধশতরান ১১টি।
🔹 টি-টোয়েন্টি কেরিয়ার: ৫৮ ম্যাচে ১,০০০ রান, গড় ২৩.২৫, স্ট্রাইক রেট ১৪১.৮৪, অর্ধশতরান ৫টি।
বিশেষজ্ঞদের মতে, স্পিনারদের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ব্যাটিং দক্ষতা তাঁকে সাদা বলের ফর্ম্যাটে ভয়ংকর করে তুলেছিল।

বিশ্বকাপের সেই ইনিংস

বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মাত্র ২৭ বলে ৫২ রানের ইনিংস খেলে ক্লাসেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যদিও শেষরক্ষা হয়নি, দক্ষিণ আফ্রিকাকে হারতে হয় ফাইনালে।

তবে তিনি ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি। তাঁর এই অবসরের খবরে প্রোটিয়া ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—একদিকে বিষণ্ণতা, অন্যদিকে তাঁর কৃতিত্বের জন্য কৃতজ্ঞতা।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads