খামেনেইর মৃত্যুতে উত্তাল কাশ্মীর থেকে লাদাখ! জঙ্গি হামলা রুখতে রাজ্যগুলিকে হাই অ্যালার্ট দিলেন শাহ
Connect with us

দেশের খবর

খামেনেইর মৃত্যুতে উত্তাল কাশ্মীর থেকে লাদাখ! জঙ্গি হামলা রুখতে রাজ্যগুলিকে হাই অ্যালার্ট দিলেন শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের আবহে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা (Communal Violence) ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্যগুলিকে কড়া সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি একটি জরুরি চিঠি জারি করেছে অমিত শাহের মন্ত্রক। সেখানে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর পড়তে পারে।

গোয়েন্দা সংস্থাগুলির (Intelligence Agencies) আশঙ্কা, আন্তর্জাতিক এই সংঘাতের সুযোগ নিয়ে ইসলামিক স্টেট (IS) বা আল কায়দার মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি স্থানীয় স্তরে চরমপন্থা (Extremism) উসকে দিতে পারে। ইতিমধ্য়েই শ্রীনগরের লালচক থেকে শুরু করে লখনউ ও লাদাখের লেহ-তে শিয়া সম্প্রদায়ের মানুষজন আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং প্রধান ইমাম মীরওয়াইজ উমর ফারুক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র সাফ জানিয়েছে, ভারতে অবস্থিত ইজরায়েল, আমেরিকা ও ইরানের দূতাবাস (Embassy) এবং কনসুলেটগুলিতে নিরাপত্তা দ্বিগুণ করতে হবে। এছাড়া যেখানে ইহুদিদের বসতি রয়েছে বা যেখানে বিদেশি পর্যটকরা বেশি যাতায়াত করেন, সেইসব সংবেদনশীল এলাকায় (Sensitive Areas) বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিস্ফোরকের খোঁজে তল্লাশি (Search Operation) চালানোর জন্য স্থানীয় পুলিশকে সজাগ থাকতে বলা হয়েছে। দিল্লির মতে, এই সময়ে দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদানই অভ্যন্তরীণ শান্তি বজায় রাখার একমাত্র পথ।

Continue Reading
Advertisement