মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার! বাড়ল দলবদলের জল্পনা
Connect with us

রাজনীতি

মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার! বাড়ল দলবদলের জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) হাজির হয়ে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন বারাসতের তৃণমূল সাংসদ (TMC MP) কাকলি ঘোষ দস্তিদার। শুধু তিনিই নন, বৈঠকে উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান এবং হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিনও।

মঙ্গলবার কল্যাণীতে নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দলের সাংসদ ও বিধায়কদেরও। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার (Guard of Honour)।

সবচেয়ে বেশি নজর কাড়ে কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি। সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতির পদ ছাড়েন তিনি। পাশাপাশি সংসদীয় দলের মুখ্য সচেতক (Chief Whip) পদ থেকেও সরানো হয় তাঁকে। এরপর থেকেই তাঁর দলবদল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে কাকলির স্পষ্ট বক্তব্য, “এটা কোনও দলীয় কর্মসূচি নয়, প্রশাসনিক বৈঠক। প্রশাসন সবার।”

Advertisement
ads

রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে কাকলির এই উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও তিনি দলবদলের জল্পনা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।

Continue Reading
Advertisement