দেশ
ইসরো লঞ্চ করছে ভারতের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট, কখন, কোথায় ও কীভাবে দেখবেন
ডিজিটাল ডেস্কঃ ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী স্যাটেলাইট (satellite) লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। ৪,৪১০ কেজিরও বেশি ওজনের এই স্যাটেলাইটের নাম CMS-03।
এই স্যাটেলাইটটি ELVM3-M5 রকেট (rocket) এর মাধ্যমে রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre, Sriharikota) থেকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO) এ পাঠানো হবে। বিপুল ওজন বহনে সক্ষম এই রকেটকে সাধারণত ‘বাহুবলী’ (Baahubali) হিসেবে অভিহিত করা হয়।
CMS-03 একটি মাল্টিব্র্যান্ড কমিউনিকেশন (communication) স্যাটেলাইট। মূলত এটি ভারতের ভূখণ্ডের পাশাপাশি সমুদ্র এলাকায়ও কমিউনিকেশন সংক্রান্ত পরিষেবা (services) সরবরাহ করবে।
লঞ্চের কাউন্টডাউন (countdown) ইতিমধ্যেই শনিবার থেকে শুরু হয়েছে। দেশবাসী ইসরোর অফিসিয়াল ইউটিউব পেজ (YouTube page) থেকে সরাসরি এই লঞ্চ দেখতে পারবেন। বিকেল ৫টার আগে থেকে লাইভ সম্প্রচার (live stream) শুরু হবে।
#CMS03 (4410 kg) is a multi-band communication satellite for India and oceanic regions. Orbit: 29970×170 km
Watch LIVE as #LVM3M5 launches #CMS03 tomorrow at 17:26 IST from SDSC SHAR.
Youtube URL:https://t.co/gFKB0A1GJE
🗓️ 2 Nov 2025 (Sunday)
🕔 4:56 PM IST onwardsFor more…
— ISRO (@isro) November 1, 2025
উল্লেখ্য, ভারতের মাটি থেকে এটি সবচেয়ে ভারী স্যাটেলাইট হলেও, ইসরো আরও ভারী স্যাটেলাইট তৈরি করেছে। উদাহরণস্বরূপ, GSAT-11 স্যাটেলাইট ২০১৮ সালে ফ্রান্সের কওরও (Kourou) লঞ্চ বেস থেকে লঞ্চ করা হয়েছিল।
