ভাইরাল খবর
ইন্ডিয়ান আইডল খ্যাত প্রশান্ত তামাং প্রয়াত: বিনোদন জগতে শোক
ডিজিটাল ডেস্কঃ বিনোদন জগতে (Entertainment World) ফের নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় গানের রিয়েলিটি শো (Reality Show) ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং (Prashant Tamang) রবিবার প্রয়াত হয়েছেন। মাত্র ৪৩ বছর বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে (Cardiac Arrest) তাঁর অকাল মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
দার্জিলিং (Darjeeling)-এর বাসিন্দা প্রশান্ত তামাং ছিলেন ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ (Indian Idol Season 3)-এর বিজয়ী। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স (X)-এ করা পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “ইন্ডিয়ান আইডল খ্যাত জাতীয় স্তরের শিল্পী প্রশান্ত তামাং-এর অকাল প্রয়াণে আমি শোকাহত। দার্জিলিং পাহাড়ের সঙ্গে তাঁর শিকড় ও কলকাতা পুলিশের (Kolkata Police) সঙ্গে একসময়কার সম্পর্ক তাঁকে বাংলার মানুষের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল।”
Saddened by the sudden and untimely demise today of Prashant Tamang, the popular singer of ‘ Indian Idol’ fame and an artist of national renown.
His roots in our Darjeeling hills and one-time association with Kolkata Police made him particularly dear to us in Bengal.
I convey…
— Mamata Banerjee (@MamataOfficial) January 11, 2026
শনিবার দিল্লিতে (Delhi) একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পরই অসুস্থ বোধ করেন প্রশান্ত। রবিবার সকাল ৯টা নাগাদ তাঁকে দ্বারকার (Dwarka) একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উল্লেখযোগ্যভাবে, তাঁর আগে থেকে কোনও গুরুতর অসুস্থতার (Illness) রেকর্ড ছিল না।
প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোকবার্তার ঢল নেমেছে। সহশিল্পী অমিত পাল (Amit Pal) আবেগঘন বার্তায় লিখেছেন, “তোকে ছাড়া এই দুনিয়াটা আর আগের মতো থাকবে না।” দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ও নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)-ও শ্রদ্ধা জানিয়েছেন।
গান ও অভিনয়—দু’ক্ষেত্রেই সমানভাবে নিজের জায়গা তৈরি করেছিলেন প্রশান্ত। ‘পাতাল লোক সিজন ২’ (Paatal Lok 2)-এ অভিনয়ের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন। সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan)-এও তাঁর অভিনয়ের কথা ছিল।
দার্জিলিং পাহাড়ের ভূমিপুত্র প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার, অনুরাগী ও গোটা শিল্পী সমাজ।
