বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কোনও স্কিম বন্ধ হবে না, নতুন প্রকল্পও বাস্তবায়িত হবে: অমিত শাহ
Connect with us

ভাইরাল খবর

বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কোনও স্কিম বন্ধ হবে না, নতুন প্রকল্পও বাস্তবায়িত হবে: অমিত শাহ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট করে জানিয়েছেন, বিজেপি (BJP) ক্ষমতায় এলে রাজ্যে চলমান কোনও প্রকল্প (Ongoing Projects) বন্ধ হবে না। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলেও বর্তমানে যে সমস্ত প্রকল্প চলছে, তার মধ্যে কোনও স্কিম (Scheme) বন্ধ হবে না। এছাড়া আমাদের ইস্তেহারে থাকা নতুন প্রকল্পও বাস্তবায়িত হবে।”

শাহের বক্তব্য অনুযায়ী, তৃণমূল (TMC) অপ্রচারের মাধ্যমে এই প্রকল্প বন্ধের ভয় ছড়াচ্ছে। তিনি বলেন, “গোটা দেশেই আমাদের ট্র্যাক রেকর্ড স্পষ্ট। আমরা যে প্রকল্প হাতে নিই, তা সম্পূর্ণ বাস্তবায়ন করি।”

এদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় নেতা জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) বলেন, “হাইকোর্ট (High Court), সুপ্রিম কোর্ট (Supreme Court) বললেও তৃণমূল মানবে না। বিজেপি এমন দল, যারা সংবিধান (Constitution) মানে না। যা ইচ্ছে তাই করে। ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে হেরে তাদের বাড়ি ফিরে যেতে হবে।”

Advertisement
ads

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাহের আশ্বাস এবং মজুমদারের মন্তব্য ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্ব বহন করছে। বিজেপি এই বার্তা দিয়ে ভোটারদের মধ্যে স্থিতিশীলতা ও বিশ্বাস তৈরির চেষ্টা করছে।

Continue Reading
Advertisement