কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন ব্যবহারের বিরোধিতা করল হু
Connect with us

বিশ্বের খবর

কোভিড চিকিৎসায় আইভারমেক্টিন ব্যবহারের বিরোধিতা করল হু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ মে :  দেশজুড়ে করোনার প্রকোপে নাভিশ্বাস উঠেছে জনমানবে। আক্রান্তের সংখ্যা দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। এমত অবস্থায় একদল গবেষক দাবী করেছিলেন করোনার সঙ্গে মোকাবিলা করতে পারে আইভারমেক্টিন। যার ফলে স্বাভাবিকভাবেই আশার আলো দেখেছিলেন চিকিৎসকমহল।

কিন্তু পরজীবী রোখার এই ওষুধে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার। করোনা চিকিৎসায় কার্যত আইভারমেক্টিন প্রয়োগের বিরোধিতার পথেই হাঁটল হু।আইভারমেক্টিন-র বিরোধিতা করে টুইট করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।টুইটে তিনি লেখেন, “কোনও নতুন ওষুধ প্রয়োগের আগে তার নিরাপত্তা ও কার্যকরিতা নিয়ে ভাবতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন রয়েছে। আইভারমেক্টিন প্রয়োগে সায় নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার”এই একই কথা জার্মান স্বাস্থ্য ও বিজ্ঞান সংস্থা মার্কেরও। বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন, করোনা চিকিৎসায় আইভারমেক্টিনের সুফলের কোনও ক্লিনিক্যাল প্রমাণ নেই। কার্যকরিতারও কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। তথ্যের ঘাটতি রয়েছে। খোদ হু প্রধান মার্কের ওই বিবৃতি পোস্ট করেছেন।

Continue Reading
Advertisement