বিশ্বের খবর
ইজরায়েলের নিশানায় হাউথি সরকার, বিমান হামলায় নিহত সানার প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
ডিজিটাল ডেস্ক: ইয়েমেনে ফের রক্তাক্ত পরিণতি। ইজরায়েলি বিমান হানায় প্রাণ হারালেন হাউথি নিয়ন্ত্রিত সানা সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। হাউথি বাহিনীর তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার একটি সরকারি কর্মশালায় অংশ নেওয়ার সময় বিমান থেকে টার্গেট করে বোমা বর্ষণ করে ইজরায়েলি বাহিনী। তাতেই মৃত্যু হয় রাহাবি ও তাঁর সঙ্গে থাকা একাধিক মন্ত্রীর।


