গগনযাত্রায় বাধা, ২৪ ঘণ্টা পিছোল শুভাংশুর মহাকাশ অভিযান
Connect with us

দেশের খবর

গগনযাত্রায় বাধা, ২৪ ঘণ্টা পিছোল শুভাংশুর মহাকাশ অভিযান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন এক অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে দেশ। ‘গগনযাত্রী’ (Gagannaut) হিসেবে শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)-র মহাকাশ যাত্রা নিয়ে ছিল তুমুল প্রস্তুতি, ছিল প্রবল উন্মাদনাও। তবে শুরুতেই বাধা। নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার, ১০ জুন চার মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল ‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4) মহাকাশযানের। কিন্তু শেষ মুহূর্তে আবহাওয়া বিঘ্ন ঘটাল এই ঐতিহাসিক অভিযান।

ইসরো (ISRO)-র তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, বর্তমানে আবহাওয়া অনুকূল নয়। তাই এই অভিযান অন্তত ২৪ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন (V. Narayanan) জানিয়েছেন, নতুন সূচি অনুযায়ী, ১১ জুন, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মহাকাশযানটির উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুনঃ আবারও মহাকাশের স্বপ্ন! গগনযানে যেতে চান রাকেশ শর্মা

দেশের নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে পৌঁছানোর লক্ষ্য ‘গগনযান’ (Gaganyaan) মিশনের আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। বেসরকারি সংস্থা ‘অ্যাক্সিয়ম স্পেস’-এর (Axiom Space) উদ্যোগে শুভাংশু শুক্লা-র এই যাত্রা। তাঁর সঙ্গী হিসেবে থাকছেন বিখ্যাত মহাকাশচারী পেগি হুইটসন (Peggy Whitson), পোল্যান্ড ও হাঙ্গেরির দুই নভোচর।

Advertisement
ads

মঙ্গলবারের নির্ধারিত যাত্রা শেষ মুহূর্তে বাতিল হলেও, বুধবারের যাত্রার দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঐতিহাসিক মহাকাশযাত্রার সরাসরি সম্প্রচার করা হবে ইসরোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

প্রসঙ্গত, আশির দশকে রাকেশ শর্মা (Rakesh Sharma)-র পর এই প্রথম একজন ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিতে চলেছেন। শুভাংশু শুক্লা এই অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতের ‘গগনযান’ মিশনে বড় ভূমিকা রাখবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রায় দুই সপ্তাহের এই মহাকাশ অভিযানে শুভাংশু ও তাঁর সঙ্গীরা শূন্য মাধ্যাকর্ষণে বিভিন্ন বৈজ্ঞানিক কাজ করবেন বলে জানা গিয়েছে।

এখন শুধু সময়ের অপেক্ষা— সফল উড়ানের সঙ্গে শুরু হবে ভারতের মহাকাশ গবেষণার নতুন এক অধ্যায়।

Advertisement
ads
Continue Reading
Advertisement