“জালি হিন্দু মমতা খালা জায়গা অপবিত্র করেছিলেন, বৃষ্টি তা ধুয়ে দিল”—কন্যা সুরক্ষা যাত্রা থেকে মমতাকে তোপ শুভেন্দুর
Connect with us

রাজনীতি

“জালি হিন্দু মমতা খালা জায়গা অপবিত্র করেছিলেন, বৃষ্টি তা ধুয়ে দিল”—কন্যা সুরক্ষা যাত্রা থেকে মমতাকে তোপ শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কসবা ল’কলেজে ছাত্রীর উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এবার রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার কাঁথিতে বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বলেন, “জালি হিন্দু এইখানে এসেছিল জায়গাটা অপবিত্র করতে। সেই জালি হিন্দুর নাম হচ্ছে মমতা খালা, যাকে আমি হারিয়েছিলাম ১৯৫৬ ভোটে।”

কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বিজেপি আয়োজিত প্রতিবাদ মিছিলে শুভেন্দু দাবি করেন, “ক’দিন আগেই মুখ্যমন্ত্রী এই মাটিতে পা দিয়ে গিয়েছিলেন, জায়গাটা অপবিত্র হয়ে গিয়েছিল। আজ বৃষ্টিতে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল।” এদিন তাঁর বক্তব্যে রাজনৈতিক তির্যকতা ও ব্যক্তিগত কটাক্ষ মিলেমিশে ছিল।

আরও পড়ুনঃ ‘বিগ বস’ তারকা আব্দু রোজিকের বিরুদ্ধে চুরির অভিযোগ! দুবাইয়ে আটক

Advertisement
ads

নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাব। যতবার আসবেন, ততবার হারাবেন।” এরপরেই আরও একবার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, “দিঘায় মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। মানুষ আর আপনাকে চায় না।”

রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিকে সামনে রেখে তিনি বলেন, “বাম আমলে যা হয়নি, তা এখন হচ্ছে। কলেজের মধ্যে ছাত্রীর উপর নারকীয় অত্যাচার হচ্ছে। এই সরকারের কোনও নৈতিকতা নেই।”

এদিন খেজুরী বাণীমঞ্চ সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন শুভেন্দু। দাবি করেন, “পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রেই এবার বিজেপি জিতবে।”

পাশাপাশি, রাজ্যজুড়ে তিন দিনের ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচিতে হাওড়া, খড়গপুর এবং মেদিনীপুরে টানা কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিরোধী দলনেতা। তার বক্তব্যে স্পষ্ট—২০২৬-এর আগে রাজ্যকে তোলপাড় করেই ছাড়বে বিজেপি।

Advertisement
ads
Continue Reading
Advertisement