Connect with us

পাকিস্তান

“ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে”! মার্কিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ছক পাক বংশোদ্ভূত এক জেহাদির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকার (America) ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে (Delaware University) গণহত্যা (Mass Killing) চালানোর পরিকল্পনার অভিযোগে পাক বংশোদ্ভূত (Pak-Origin) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উইলমিংটন (Wilmington) এলাকা থেকে ধৃত লুকমান খান (Luqman Khan, ২৫)-এর ট্রাক থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র (Firearms) এবং বিস্ফোরক সামগ্রী। আরও মিলেছে একটি নোটবুক (Notebook), যেখানে ক্যাম্পাসে হামলার বিস্তারিত নকশা লেখা ছিল বলে দাবি তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর রাতে উইলমিংটন পার্কের কাছে সন্দেহজনকভাবে ট্রাকে বসে ছিলেন লুকমান। তাঁর গতিবিধি (Suspicious Movement) দেখে অভিযুক্তকে তল্লাশি করে পুলিশ। তখনই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং সেই নোটবুক, যেখানে বিশ্ববিদ্যালয়ের মানচিত্র (Campus Map), প্রবেশ ও বাহিরের পথ (Entry-Exit Routes), থানা থেকে দূরত্ব—সবকিছু নথিভুক্ত ছিল।

চমকপ্রদ বিষয়, ধৃত লুকমান নিজেই এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী (Former Student)। জেরায় তিনি জানিয়েছেন, জেহাদের (Jihad Ideology) প্রভাবেই তিনি গণহত্যার পরিকল্পনা করেছিলেন এবং হামলা চালিয়ে ‘বীর’ হয়ে মৃত্যুবরণ (Martyrdom) করতে চেয়েছিলেন। যদিও কে বা কারা তাঁকে এই পথে ঠেলে দিয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন আরও কেউ এই ষড়যন্ত্রে যুক্ত কি না।

Advertisement
ads

লুকমান ছোটবেলায় পাকিস্তান (Pakistan) থেকে আমেরিকায় আসে এবং বর্তমানে মার্কিন নাগরিক (US Citizen)। তবে তাঁর নামে আগে কোনও অপরাধের রেকর্ড ছিল না। পুলিশ ও গোয়েন্দা বিভাগ এখন পুরো চক্রটি উন্মোচনের চেষ্টা করছে।

Continue Reading
Advertisement
Developer