বিনোদন
অমিতাভের পায়ে প্রণাম করায় দিলজিৎ দোসাঞ্ঝের খলিস্তানি হুমকি, বিতর্কে ভাইরাল প্রোমো
ডিজিটাল ডেস্ক: বিগ বি (Big B) অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম (pranam) করা যেন ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) জন্য। এই কর্মকাণ্ডের খেসারত স্বরূপ ফের খলিস্তানি (Khalistani) গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হলো পাঞ্জাবি পপস্টারকে (Punjabi popstar)।
জানা গেছে, সম্প্রতি পার্থে (Perth) কনসার্টের আগে দিলজিৎকে হুমকি দেওয়া হয়েছে। এর আগে অকল্যান্ড (Auckland) শো চলাকালীনও তাঁকে লক্ষ্য করে হুমকিস্বরূপ স্লোগান দেওয়া হয়েছিল। হুমকির পরও নিজের অবস্থানে অনড় ছিলেন দিলজিৎ। মঞ্চ থেকে তিনি বারবার অনুরাগীদের (fans) ভালোবাসা এবং মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “সবসময় ভালোবাসার কথা বলুন। পৃথিবী একটাই। সেই পৃথিবীতে দাঁড়িয়ে আমার তরফ থেকে সকলের জন্য শুধুই ভালোবাসা। যদি কেউ আমাকে হিংসা (violence) করে, বা সমালোচনা (criticism) করে, তবুও তার জন্য শুধুই ভালোবাসা রইল। আমি সবসময় ভালোবাসার বার্তাই দেব।”
কিন্তু কেন অমিতাভের (Amitabh) পায়ে হাত দিয়ে প্রণাম নিয়ে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর আপত্তি? তাদের দাবি, এই প্রণাম সমগ্র শিখ (Sikh) সম্প্রদায়কে কালিমালিপ্ত করেছে। তারা ৮০-এর দশকের শিখ গণহত্যার প্রসঙ্গও টেনে এনেছে, যখন দিল্লিতে (Delhi) কংগ্রেস (Congress) ক্ষমতায় ছিল। এছাড়া, অমিতাভের (Amitabh) শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতার কথা ও রাজীব গান্ধীর (Rajiv Gandhi) বন্ধুত্বও উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati) এর এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলজিৎ। ৩১ অক্টোবর সেই পর্ব সম্প্রচারিত হবে। তবে এর প্রোমো (promo) ভাইরাল হতেই উত্তেজনার পারদ চড়তে থাকে। প্রোমোতে দেখা যায়, দিলজিৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছেন। অতীতের এই ঘটনাকে তুলে ধরে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী বারবার সতর্ক করেছে দিলজিৎকে।


