পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, আদালত অবধি টানাপোড়েন, অবশেষে আত্মাহুতি বৃদ্ধের
Connect with us

রাজ্যের খবর

পুকুরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, আদালত অবধি টানাপোড়েন, অবশেষে আত্মাহুতি বৃদ্ধের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুকুরের মালিকানা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই। জল গড়িয়েছিল আদালত পর্যন্ত, কিন্তু মীমাংসা হয়নি। আর সেই টানাপোড়েনের জেরে সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে থানার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বৃদ্ধ। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না, মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল তাঁর।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম সুশান্ত দত্ত। তাঁর বাড়ির পাশেই বিশাল একটি পুকুর, ‘সন্তোষ সায়র’। বছর আটেক আগে সেটি কিনেছিলেন তিনি এবং রেকর্ড পরিবর্তনও হয়েছিল। ২০১৯ সালে সেখানে মাছচাষও শুরু করেন। কিন্তু তারপর থেকেই শুরু হয় আইনি জটিলতা। কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, পুকুরটি আসলে সরকারি খাস জমি। আদালতে মামলা গড়ায়, এবং সুশান্তবাবু ধীরে ধীরে মানসিক চাপে ভুগতে থাকেন।

আরও পড়ুনঃ মুম্বইয়ে ২৫ শিল্পীর সঙ্গে কোটি টাকার প্রতারণা, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা

সোমবার বিকেলে, থানার সামনে গিয়ে আচমকাই শরীরে আগুন ধরিয়ে দেন বৃদ্ধ। থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবশেষে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুকুরটি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে অবস্থিত এবং তার চারপাশে রয়েছে দোকানপাট ও বসতবাড়ি। আদালতের রায় অনুসারে, এটি সরকারি সম্পত্তি বলেই ঘোষণা করা হয় এবং মামলাকারীকে জরিমানাও করা হয়।

Advertisement
ads

ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘সন্তোষ সায়র সরকারি খাস পুকুর, ব্যক্তিগত মালিকানার অধীনে নয়।’’ কিন্তু দীর্ঘদিনের লড়াইয়ের পর এই রায় মেনে নিতে পারেননি সুশান্ত দত্ত, যার পরিণতি হল এক মর্মান্তিক ঘটনা।

Continue Reading
Advertisement