প্রকাশ্যে রক্তাক্ত কাণ্ড, পরিবারের চোখের সামনেই গুলিতে খুন কলেজছাত্রী
Connect with us

খুন

প্রকাশ্যে রক্তাক্ত কাণ্ড, পরিবারের চোখের সামনেই গুলিতে খুন কলেজছাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিনদুপুরে প্রকাশ্যে কলেজছাত্রী খুন। রক্তাক্ত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার কৃষ্ণনগরে। সোমবার দুপুরে মানিকপাড়া এলাকায় নিজের বাড়িতে ঢুকে কলেজছাত্রী ঈশিতা মল্লিক (Ishita Mallick, বয়স ১৯)-কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দেবরাজ সিংহ (Debraj Singh) নামে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সামনেই ঘটে এই মর্মান্তিক কাণ্ড।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে আচমকাই অভিযুক্ত যুবক ঈশিতার বাড়ির দোতলায় উঠে যায় এবং মুহূর্তের মধ্যেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একাধিক গুলি লাগে তরুণীর শরীরে। রক্তে ভেসে যায় ঘর। চোখের সামনে এই দৃশ্য দেখেন ঈশিতার মা ও ভাই। আতঙ্কের আবহে যুবক দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। কলেজছাত্রীকে উদ্ধার করার আগেই মৃত্যু হয় তাঁর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরো ঘটনা ঘটেছে কয়েক মিনিটের মধ্যেই। আচমকা গুলির শব্দে এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।

Advertisement
ads

প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্ত দেবরাজ সিংহ ঈশিতার পূর্বপরিচিত। তবে কী কারণে এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই দেবরাজ পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

পুলিশের অনুমান, গোটা ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কারণ থাকতে পারে। তবে খুনের আসল উদ্দেশ্য জানতে পলাতক যুবকের খোঁজ করা হচ্ছে।

Continue Reading
Advertisement