ভারতকে রক্তাক্ত করার চেষ্টায় জইশের মহিলা ব্রিগেডের প্রধান চিকিৎসক গ্রেপ্তার
Connect with us

ভাইরাল খবর

ভারতকে রক্তাক্ত করার চেষ্টায় জইশের মহিলা ব্রিগেডের প্রধান চিকিৎসক গ্রেপ্তার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লখনউ (Lucknow) এবং ফরিদাবাদ (Faridabad) এলাকায় এক ভয়ঙ্কর সন্ত্রাস (Terror) চক্রের তথ্য সামনে এসেছে। শাহিন শাহিদ (Shahin Shahid) নামে এক মহিলা চিকিৎসক (Female Doctor)কে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সে জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সংগঠনের মহিলা ব্রিগেড (Women’s Brigade) তৈরির দায়িত্বে ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, এই মহিলার নেতৃত্বে জইশ-ই-মহম্মদ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী (Terrorist) কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল। পহেলগাঁও হামলার (Pahalgam Attack) বদলা হিসেবে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুরে’ (Operation Sindoor) চালিয়ে মাসুদ আজাহারের পরিবারের ১১ সদস্যকে হত্যা করেছিল। এরপর মাসুদ আজাহারের বোন সাদিয়া (Sadia) নেতৃত্বে নতুন মহিলা ব্রিগেড জামাত-উল-মোমিনাত (Jamat-ul-Mominat) তৈরির ঘোষণা করেন।

সূত্র অনুযায়ী, শাহিন শাহিদকে এই নতুন শাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে প্রধান নেতৃত্বে থাকবেন সাদিয়া। উল্লেখ্য, সাদিয়ার স্বামী ইউসুফ আজদার কান্দাহার বিমান অপহরণের (Kandahar Plane Hijack) মাস্টারমাইন্ড ছিলেন এবং ‘অপারেশন সিঁদুরে’-তে নিহত হন। অনুমান করা হচ্ছে, আপাতত জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), এবং হরিয়ানা (Haryana) রাজ্যগুলিতে এই মহিলা ব্রিগেড নিজেদের জাল ছড়িয়ে দিয়েছে।

Advertisement
ads

লখনউয়ের লালবাগ (Lalbagh) এলাকায় শাহিন শাহিদর বাসা থেকে একটি অ্যাসল্ট রাইফেল (Assault Rifle) উদ্ধার করা হয়েছে। সে চিকিৎসক হিসেবে আল-ফালা বিশ্ববিদ্যালয়ে (Al-Falah University) চাকরি করতেন। এর আগে ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক (Explosives) এবং আগ্নেয়াস্ত্র (Firearms) উদ্ধার করা হয়, গ্রেপ্তার করা হয়েছে মুজাম্মিল গনি বা মুসাইব নামের সন্দেহভাজন জঙ্গিকে (Suspect Terrorist)।

এই ঘটনায় সোমবার (Monday) লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণ (Blast) ঘটে। পুলিশ UAPA (Unlawful Activities Prevention Act) ধারায় মামলা দায়ের করেছে। মামলা দায়ের হয়েছে UAPA-এর ১৬, ১৮ ধারা, বিস্ফোরক আইন (Explosive Act) এবং বিএনএস-এর (Arms Act) একাধিক ধারায়।

Continue Reading
Advertisement