মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা: ভুয়ো খবরের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, ফর্ম নিজে পূরণ করেননি।
Connect with us

ভাইরাল খবর

মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা: ভুয়ো খবরের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, ফর্ম নিজে পূরণ করেননি।

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি ভুয়ো খবরের (fake news) বিরুদ্ধে সরাসরি বার্তা দিয়েছেন। বুধবার কালীঘাটে তাঁর বাড়িতে দায়িত্বপ্রাপ্ত বুথ লেবেন অফিসার (BLO) এসেছিলেন। কিছু সংবাদমাধ্যম রাতের খবর প্রকাশ করে জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে এনুমারেশন ফর্ম (enumeration form) গ্রহণ করেছেন। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই তা উড়িয়ে দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, খবরটি “সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার (propaganda)”। তিনি বলেন, “গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO আমাদের পাড়ায় এসেছিলেন তাঁদের কাজের জন্য। কর্মসূত্রে, আমার রেসিডেন্সে কয়েকজন ভোটার ফর্ম পূরণ করেছেন। তবে আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না।”

Advertisement
ads

রাজ্যজুড়ে গত মঙ্গলবার থেকে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হয়েছে। বুথ লেবেল অফিসাররা বাড়ি বাড়ি যাচ্ছেন। তৃণমূলের (Trinamool Congress) অভিযোগ, ভুয়ো খবরের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটারের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। 

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জোড়াসাঁকোর সভায় উল্লেখ করেছিলেন, দ্রুতগতিতে চলমান প্রক্রিয়ায় প্রকৃত ভোটারের নাম বাদ যেতে পারে। শাসকদলের দাবি, কমিশন মাত্র দুই মাসে এসআইআর সম্পন্ন করতে চাইছে, যা থেকে বিজেপির (BJP) ষড়যন্ত্র স্পষ্ট। অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলন দিল্লি পর্যন্ত যাবে।

Continue Reading
Advertisement