বিনোদন
দেশি গার্ল থেকে গ্লোবাল আইকন, গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস প্রিয়াঙ্কার
Digital Desk: বিশ্ব সিনেমার মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির মধ্যে অস্কারের (Oscar) পাশাপাশি যে নামটি বিশেষ গুরুত্ব পায়, তা হল গোল্ডেন গ্লোব (Golden Globe)। চলতি বছর সেই মঞ্চেই ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে তাঁকে দেখা যাবে উপস্থাপকের (Presenter) ভূমিকায়। এই প্রথম কোনও ভারতীয় ব্যক্তিত্ব এই দায়িত্ব পেলেন।
বৃহস্পতিবার ভোররাতে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ প্রকাশ করেছে এবারের তারকা উপস্থাপকদের তালিকা। সেখানে জর্জ ক্লুনি (George Clooney), জুলিয়া রবার্টস (Julia Roberts), পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগের মতো হলিউডের প্রথম সারির তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা।
এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আন্তর্জাতিক বিনোদন জগতে (Global Entertainment Industry) প্রিয়াঙ্কার প্রভাব যে ক্রমেই বাড়ছে, তা ফের স্পষ্ট। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)-এ জলদস্যু চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে।
More #GoldenGlobes presenters just dropped! 👀
Don’t miss the 83rd Annual Golden Globes LIVE this Sunday at 8 ET | 5 PT @CBS and @paramountplus! pic.twitter.com/1pjcckCQAE
— Golden Globes (@goldenglobes) January 8, 2026
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রথমবার গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে (Red Carpet) পা রাখেন প্রিয়াঙ্কা। ২০২০ সালে ফের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রায় ছয় বছর পর এবার তিনি ফিরছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। উল্লেখ্য, গোল্ডেন গ্লোব অনুষ্ঠানটি সোমবার সকালে ভারতেও সম্প্রচারিত হবে (India Telecast)।


