আম পাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি! রায়গঞ্জে বন্ধুর হাতে গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্র
Connect with us

ভাইরাল খবর

আম পাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি! রায়গঞ্জে বন্ধুর হাতে গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ফের আম পাড়াকে ঘিরে ছোটদের খেলা রূপ নিল ভয়ঙ্কর সংঘর্ষে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) এলাকার পাঁচভায়ায় আম পাড়াকে কেন্দ্র করে এক তৃতীয় শ্রেণির ছাত্রের চোখে গুরুতর আঘাত লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহত ছাত্রের চোখে অস্ত্রোপচার হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। স্থানীয় পাঁচভায়া প্রাথমিক স্কুলের (Panchbhaya Primary School) তৃতীয় শ্রেণির ছাত্র নাজিম আলি (Nazim Ali) স্কুল ছুটির পরে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় রাস্তার ধারের একটি আমগাছে ঢিল ছুড়ে একটি আম পাড়ে। এই আমগাছের মালিকানা সহপাঠী সাদ্দাম আনসারি (Saddam Ansari)-র পরিবারের। আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে সাদ্দাম। আচমকা সে স্কুলব্যাগ থেকে কম্পাসের স্টিলের সুচালো কাঁটা বের করে নাজিমের চোখে আঘাত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারাত্মক আঘাতে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে নাজিম, রক্ত গড়িয়ে পড়ে তার চোখ থেকে। ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় সাদ্দাম। স্থানীয় বাসিন্দারা আহত নাজিমকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Raiganj Medical College & Hospital) নিয়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান নাজিমের বাবা মহম্মদ আজারুদ্দিন (Mohammad Azaruddin)। জরুরি ভিত্তিতে আহত ছাত্রের চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ ওবিসি সংরক্ষণে হাইকোর্টের স্থগিতাদেশ, বিধানসভা চত্বরে বিজেপির লাড্ডু বিতরণ

Advertisement
ads ads

চক্ষু বিশেষজ্ঞ জানান, “ছাত্রটির চোখের রেটিনায় গভীর ক্ষতি হয়েছে। চোখের মণি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেটা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বোঝা যাবে। ঝুঁকি এখনও রয়েছে। এমনকি ভবিষ্যতে চোখে ছানি পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

জখম ছাত্রের বাবা আজারুদ্দিন বলেন, “একটা আমের জন্য আমার ছেলের সারা জীবনের ক্ষতি হয়ে গেল।” অভিযুক্ত ছাত্র সাদ্দামের বাবা তহিদুর রহমান আনসারি (Tahidur Rahman Ansari)-র কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঘটনাটি এলাকায় জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। পুলিশ এখনও বিষয়টির তদন্ত শুরু করেনি।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads