গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতাদের পরিবারের সদস্য , কটাক্ষ বিজেপির
Connect with us

ভাইরাল খবর

গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতাদের পরিবারের সদস্য , কটাক্ষ বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গরু পাচারের (Cattle Smuggling) অভিযোগে চাঞ্চল্য নকশালবাড়ির হাতিঘিসার বীরসিং জোতে। পুলিশের (Police) হানায় একটি লরি (Truck) থেকে উদ্ধার হয়েছে ৮টি মোষ (Buffalo)। অভিযানের সময় লরির চালক ও খালাসী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্করপিও (Scorpio Car) ও একটি মোটরসাইকেল (Motorcycle)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

ধৃতরা হলেন মহম্মদ আসরফ রাজা, মহম্মদ ইস্তাক এবং পাপ্পু রায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসরফ রাজা স্থানীয় তৃণমূলের প্রাক্তন নকশালবাড়ি ব্লক সহ সভাপতির নাতি, আর মহম্মদ ইস্তাক হলেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাই।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপি (BJP) কটাক্ষ করে দাবি করেছে, শাসক দলের নেতাদের পরিবার পর্যন্ত গরু পাচারের সঙ্গে জড়িত। অন্যদিকে, তৃণমূল (TMC) নেতৃত্ব এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

Advertisement
ads ads

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে গরু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া মোষগুলিকে স্থানীয় থানার হেফাজতে রাখা হয়েছে।

Continue Reading
Advertisement ads