মুখ্যমন্ত্রীর "মা" প্রকল্পের পাল্টা জবাবে "মাছে ভাতে বাঙালি" কর্মসূচি বিজেপির
Connect with us

রাজনীতি

মুখ্যমন্ত্রীর “মা” প্রকল্পের পাল্টা জবাবে “মাছে ভাতে বাঙালি” কর্মসূচি বিজেপির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ ফেব্রুয়ারি : সামনেই নির্বাচন বিধানসভার। সরকার তৈরী করতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দলগুলি। পাশাপাশি একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এরই মাঝে লড়াই এবার ডিম ও মাছের। ভোটের মুখে রাজ্যবাসীর নজর কাড়তে “মা” প্রকল্পের উদ্বোধন করেছেন কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসে নবান্ন থেকে ভার্চুয়ালি ‘মা’ প্রকল্পের সূচনা করেন তিনি। এই প্রকল্পে গরিবদের ৫ টাকায় ভাত-ডাল, ডিম ও সবজির তরকারি দেওয়া হবে। বিধানসভায় বাজেটের পেশে করার সময়ে এই ‘মা’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্লেট পিছু সরকার ভর্তুকি দেবে ১৫ টাকা। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত দেওয়া হবে। এরই পাল্টা জবাবে “মাছে ভাতে বাঙালি” কর্মসূচি উন্মোচন করেছে বিজেপি নেতৃত্ব। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরায় স্থানীয় বিজেপির বৈঠকের পরেই এই প্রকল্প চালু করা হয়। বিনামূল্যে খাওয়ানো হয় প্রায় ৭০০ জনকে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝোল ও চাটনি। এগরার বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাও উপস্থিত ছিলেন এই কর্মসূচীতে। বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আগামী দিনে বিভিন্ন এলাকায় এই “মাছে ভাতে বাঙালি” অনুষ্ঠান করা হবে। সকালে যেমন চায়ে পে চর্চা হয়, তেমনি দুপুরে খাওয়া-দাওয়ার ফাঁকে তেমনই চর্চা চলবে বলে জানানো হয় বিজেপি নেতৃত্বের তরফে।

Continue Reading
Advertisement