খেলার খবর
T20 বিশ্বকাপে বড় ধাক্কা, হাসপাতালে ভর্তি ভারতের ওপেনার অভিষেক শর্মা
ডিজিটাল ডেস্কঃ T20 বিশ্বকাপ (T20 World Cup) চলাকালীন ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পেটের সংক্রমণ (Stomach Infection) ও জ্বরের কারণে ভারতের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) হাসপাতালে ভর্তি হয়েছেন। নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে খেলায় তার খেলা অনিশ্চিত বলে খবর।
সূত্রের খবর, অভিষেক গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আমেরিকার (USA) বিরুদ্ধে ম্যাচের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ৭ ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচের পর তার অবস্থা আরও খারাপ হয়। প্রথম ম্যাচের পর মুম্বই (Mumbai)তেই ড্রিপ দেওয়া হয়েছিল, কিন্তু সমস্যা কমেনি।
নয়াদিল্লির (New Delhi) অরুণ জেটলি স্টেডিয়ামে প্র্যাক্টিসেও দেখা যায়নি অভিষেককে। সহকারী কোচ রায়ান টেন দুশখাত (Ryan Ten Doeschate) জানিয়েছেন, “অভি পুরো ফিট নয়, পেটের সমস্যায়।”
সূত্রে বলা হয়েছে, অভিষেকের স্থলে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) খেলতে পারেন। অন্য ওপেনার হিসেবে থাকবেন ঈশান কিষান (Ishan Kishan)। দ্বিতীয় বিকল্প হিসেবে সম্ভাবনা রয়েছে সঞ্জু স্যামসনের (Sanju Samson)।
ভারতীয় শিবিরের জন্য এটি বড় চিন্তার বিষয়, কারণ দলের ওপেনিং পার্টনারের পরিবর্তন ম্যাচের ওপর প্রভাব ফেলতে পারে।


