খেলার খবর
বাংলাদেশের আবেদন খারিজ! ICC-র কড়া সিদ্ধান্ত ভারতে খেলতেই হবে, নয়তো পয়েন্ট কাটা
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board – BCB) আবেদনকে কার্যত পাত্তাই দিল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council – ICC)। আসন্ন টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার যে অনুরোধ বাংলাদেশ জানিয়েছিল, তা স্পষ্ট ভাষায় খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভার্চুয়াল বৈঠকে BCB-কে জানিয়ে দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই (India) আসতে হবে। অন্যথায় কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাদের।
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, রবিবার দুপুরে ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবিতে ICC-কে ই-মেল করেছিল BCB। ৪৮ ঘণ্টা পর সেই চিঠির জবাব দেয় ICC। জানিয়ে দেওয়া হয়, সূচি (Schedule) বদলানো হবে না। ভারতে না এলে বাংলাদেশের পয়েন্ট কাটা যাবে এবং বিপক্ষ দল ওয়াকওভার (Walkover) পাবে।
এই সিদ্ধান্তের মাঝেই ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বাংলাদেশের ম্যাচের টিকিট অনলাইনে দেদার বিক্রি হচ্ছে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ম্যাচের ৫০০ টাকার টিকিট মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ-ইতালি (Italy) ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন (Diplomatic Tension), বাংলাদেশে ভারত-বিরোধী আবহ এবং একাধিক ঘটনার জেরে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। IPL থেকে মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) বাদ পড়া এবং তার পর বাংলাদেশের একাধিক কড়া সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই আবহেই বাংলাদেশ ICC-র কাছে ম্যাচ শ্রীলঙ্কায় (Sri Lanka) সরানোর দাবি জানায়।
কিন্তু ICC জানিয়ে দেয়, ইতিমধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি সম্পূর্ণ। ম্যাচ সরালে আয়োজকদের সমস্যা হবে। গ্রুপ C-তে থাকা বাংলাদেশ ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের (England) বিরুদ্ধে খেলবে। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে (Mumbai) নেপালের (Nepal) বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ। এখন বাংলাদেশের সামনে দুটো পথ—ভারতে এসে খেলা, অথবা না এসে শাস্তির মুখে পড়া।
