এআই প্রযুক্তিতে ২৪ ঘণ্টায় খুনের কিনারা, রাস্তার ধারে উদ্ধার মহিলার দেহের রহস্যভেদ
Connect with us

ভাইরাল খবর

এআই প্রযুক্তিতে ২৪ ঘণ্টায় খুনের কিনারা, রাস্তার ধারে উদ্ধার মহিলার দেহের রহস্যভেদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাস্তার ধারে কম্বলে মোড়া অবস্থায় উদ্ধার হয়েছিল এক মহিলার ক্ষত-বিক্ষত দেহ। প্রথমে তদন্তে কার্যত দিশেহারা হয়ে পড়ে পুলিশ। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই খুনের কিনারা করে ফেলেন তদন্তকারীরা—সৌজন্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)।

ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। গত ৬ ফেব্রুয়ারি যমুনা এক্সপ্রেসওয়ের (Yamuna Expressway) খান্ডৌলি এলাকায় ওই দেহটি দেখতে পান এক স্থানীয় যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা যায়, মহিলার মুখ ও ঘাড়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু দেহ এতটাই বিকৃত ছিল যে পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না।

তবে মৃতার হাতে থাকা দু’টি উল্কি (Tattoo)—‘আর এস’ ও ‘সানি’—তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দেয়। শেষ পর্যন্ত এআই টুল (AI Tool)-এর সাহায্যে মৃতার মুখের বৈশিষ্ট্য পুনর্গঠন (Face Reconstruction) করা হয়। এমনকী চোখও ডিজিটালি খোলা হয়, যাতে পরিচয় শনাক্ত সহজ হয়।

Advertisement
ads

নতুন তৈরি সেই ছবি প্রকাশ্যে আসতেই ‘সানি’ নামে এক যুবকের সন্ধান মেলে। জেরায় নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশের দাবি, একত্রবাসে থাকলেও মহিলা সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন। সেই কারণেই তাঁকে খুন করা হয়।

Continue Reading
Advertisement