মাষ্টারব্লাস্টারের পর এবারে করোনা আক্রান্ত ইরফান পাঠান
Connect with us

খেলার খবর

মাষ্টারব্লাস্টারের পর এবারে করোনা আক্রান্ত ইরফান পাঠান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথের পর এবারে করোনা আক্রান্ত হলেন ইরফান পাঠান। এই নিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেওয়া মোট চারজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হলেন। সোমবার ইরফান পাঠান টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর জানান।

ভারতের প্রাক্তন ক্রিকেটার এদিন টুইট করে লেখেন, “আমি করোনা আক্রান্ত তবে কোনও উপসর্গ নেই। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি আমি। শেষ কিছু দিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে অনুরোধ পরীক্ষা করিয়ে নিন। সবাই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সুস্থ থাকুন এই কামনা করি।”
এর আগে গত ২৭ মার্চ একইদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর এবং ইরফানের দাদা ইউসুফ পাঠান। এরপর রবিবার সুব্রহ্মনিয়াম বদ্রীনাথের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। লাগাতার ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনা টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ইতিমধ্যেই। সারা দেশে অতিমারী করোনার বাড়বাড়ন্তের মধ্যেও রায়পুরে দর্শক ঠাসা স্টেডিয়ামে কেন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ আয়োজন হল, তা নিয়েই এখন উঠছে প্রশ্ন।

Continue Reading
Advertisement