স্বর্ণমন্দিরের পর এবার তাজমহল? পাক আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
Connect with us

অপারেশন সিঁদুর

স্বর্ণমন্দিরের পর এবার তাজমহল? পাক আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের আবহে এবার আরও এক ঐতিহাসিক স্থাপত্যের নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শন, তাজমহল (Taj Mahal)-এর জন্য চালু করা হচ্ছে অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন (Anti-Drone) সুরক্ষা ব্যবস্থা। লক্ষ্য একটাই—ড্রোন বা ক্ষেপণাস্ত্র হানার হাত থেকে এই বিশ্ববিখ্যাত সৌধকে রক্ষা করা।

সূত্রের খবর, প্রায় ৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সুরক্ষা বলয় এমনভাবে তৈরি হচ্ছে, যা তাজমহলের মূল গম্বুজ থেকে অন্তত ২০০ মিটার দূরে এলেই কোনও ড্রোনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে পারবে। এই ব্যবস্থার মাধ্যমে ড্রোনের সিগন্যাল ব্লক হয়ে যাবে, ফলে সেটি আর নিজের লক্ষ্যপথে চলতে পারবে না। উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি বর্তমানে সিআইএসএফ (CISF)-এর সদস্যরাও তাজমহলের নিরাপত্তায় নিয়োজিত। তবে এই নতুন ব্যবস্থার বাস্তবায়নের পর একটি বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী গড়ে তোলা হবে, যাদের হাতে থাকবে সিস্টেম পরিচালনার পুরো দায়িত্ব।

আরও পড়ুনঃ সমুদ্রে বড়সড় দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিব আহমাদ (Syed Arib Ahmad) জানান, “এই প্রযুক্তি যেকোনও ধরনের ড্রোনের কার্যকারিতা সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। সিগন্যাল জ্যাম হয়ে গেলে ড্রোন নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে না এবং নিরাপত্তা বলয়ের মধ্যেই পড়ে নিষ্ক্রিয় হয়ে যাবে।”

Advertisement
ads

প্রসঙ্গত, এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সাম্প্রতিক পাক হামলার ঘটনা। গত ৮ মে পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) স্বর্ণমন্দির (Golden Temple)-এর দিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। যদিও ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। এর পর থেকেই দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য।

এর আগেও একাধিকবার তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন ও ইমেল এসেছে। যদিও সেগুলিকে ভুয়ো বলেই গণ্য করেছে পুলিশ, তবুও সতর্কতামূলক ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না প্রশাসন।

নিরাপত্তা সংস্থাগুলির আশা, নতুন অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ব্যবহারে তাজমহলের মতো ঐতিহাসিক সম্পদকে আরও সুরক্ষিত রাখা যাবে ভবিষ্যতের যেকোনও সম্ভাব্য সন্ত্রাসী হানার হাত থেকে।

Advertisement
ads
Continue Reading
Advertisement