মোদীর পর এবার বাংলায় অমিত শাহ, বিজেপির বৈঠকে ছাব্বিশের ভোট ঘিরে জল্পনা
Connect with us

ভাইরাল খবর

মোদীর পর এবার বাংলায় অমিত শাহ, বিজেপির বৈঠকে ছাব্বিশের ভোট ঘিরে জল্পনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মোদীর আলিপুরদুয়ারের (Alipurduar) সভার ঠিক ৪৮ ঘণ্টা পর শনিবার রাতেই কলকাতা পৌঁছচ্ছেন তিনি।

সূত্রের খবর, বিএসএফের (BSF) বিশেষ বিমানে রাত ৯.৩০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। রবিবার সকালেই রাজারহাটে (Rajarhat) একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) বিজেপির একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। বিকেলবেলা তাঁর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে উত্তর কলকাতার বেলুড়মঠ সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মভিটেতে আয়োজিত একটি ধর্মীয় সভা, যেখানে উপস্থিত থাকবেন সাধু-সন্তরাও। এরপর সেদিন সন্ধ্যেতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুনঃ ফের সক্রিয় হচ্ছে করোনা, এক মাসে ৭ জনের মৃত্যু আর আক্রান্ত ১৭০০ জন

মোদীর সফরে বাংলার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেছিলেন, “বাংলা জর্জরিত পাঁচ সঙ্কটে।” পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রীকে সরাসরি টেলিভিশনে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, আলিপুরদুয়ারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক স্বার্থে’ মিথ্যাচার করেছেন এবং রাজ্যের প্রকৃত উন্নয়নচিত্র আড়াল করেছেন।

Advertisement
ads

এই প্রেক্ষিতেই অমিত শাহের সফর ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষত, তিনি তাঁর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কী জবাব দেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

এদিকে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) ঘিরে বিজেপির রণকৌশলও স্পষ্ট হতে পারে এই সফর থেকে। সূত্রের মতে, নিউটাউনের সাংগঠনিক বৈঠকে আগামী নির্বাচনের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য কমিটি ইতিমধ্যেই বেশিরভাগ সাংগঠনিক জেলার সভাপতি নিয়োগ করেছে। তবে রাজ্য সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দায়িত্বে থাকবেন কিনা, না কি নতুন কোনও মুখ আনা হবে, তা নিয়েও জল্পনা রয়েছে। অনেকেই মনে করছেন, অমিত শাহ নিজে সেই বিষয়ে কোনও ইঙ্গিত দিতে পারেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement