বিতর্কের কেন্দ্রে আমির খান, ‘সিতারে জমিন পর’ ছবিকে ঘিরে ট্রোলের মুখে অভিনেতা
Connect with us

বিনোদন

বিতর্কের কেন্দ্রে আমির খান, ‘সিতারে জমিন পর’ ছবিকে ঘিরে ট্রোলের মুখে অভিনেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা আমির খান (Aamir Khan)। ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি লাল সিং চাড্ডা (Laal Singh Chaddha) বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। সেই ধাক্কা সামলে এবার নতুন ছবির মাধ্যমে দর্শকের মন জয় করার আশায় ছিলেন আমির। কিন্তু মুক্তির আগেই সিতারে জমিন পর (Sitare Zameen Par) ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক।

মূলত তারে জমিন পর (Taare Zameen Par) ছবির সিক্যুয়েল হিসাবে তৈরি হয়েছে সিতারে জমিন পর, যেখানে আমিরের সঙ্গে দেখা যাবে দর্শিল সাফারি (Darsheel Safary) এবং জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)-কে। এই ছবির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দেওয়ার কথা বললেও, নেটদুনিয়ায় বিতর্ক থামছে না।

আরও পড়ুনঃ যুদ্ধের আবহে সাহসের নজির, ১০ বছরের শ্রাবণকে কুর্নিশ সেনার

সম্প্রতি আমিরের একটি পুরনো তুরস্ক সফরের ছবি ভাইরাল হওয়ায় ফের বিতর্ক দানা বাঁধে। ভারত-পাক উত্তেজনার আবহে সেই সফরের ছবিকে ঘিরে নেটিজেনদের একাংশ আমিরকে তীব্রভাবে আক্রমণ করেন। এর জেরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ‘বয়কট সিতারে জমিন পর’ (#BoycottSitareZameenPar) ট্রেন্ড। যদিও এই পরিস্থিতিতে আমিরের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)।

Advertisement
ads

নতুন বিতর্কের কেন্দ্রে রয়েছে ছবির মুক্তির মাধ্যম। সূত্রের খবর, সিতারে জমিন পর সিনেমা বড়পর্দায় মুক্তি পাওয়ার পর কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্মে দেখা যাবে না। নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম (Amazon Prime) বা ডিজনি হটস্টার (Disney+ Hotstar)-এর পরিবর্তে ছবিটি শুধুমাত্র ইউটিউবে (YouTube) পে-পার-ভিউ (Pay-Per-View) ভিত্তিতে মুক্তি পাবে। অর্থাৎ, প্রতি দর্শককে আলাদা করে টাকা দিয়ে ছবি দেখতে হবে।

এই সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বহু সিনেমাপ্রেমী। অনেকেই বলছেন, ওটিটি সাবস্ক্রিপশনের খরচ দিয়ে অন্যান্য সিনেমা দেখা গেলেও, এখানে বাড়তি খরচ করতে হবে। তাই এই মডেলকে ঘিরেও নেটপাড়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকে।

সব মিলিয়ে, সিতারে জমিন পর মুক্তির আগেই একাধিক বিতর্কে জর্জরিত। এখন দেখার, বক্স অফিসে ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কি না।

Advertisement
ads
Continue Reading
Advertisement