ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মোড়! আজ নতুন দল ঘোষণা করছেন হুমায়ুন কবীর
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মোড়! আজ নতুন দল ঘোষণা করছেন হুমায়ুন কবীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন রাজনৈতিক দল (Political Party)। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) থেকে আজীবনের জন্য বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) আজ, সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় জনসভা করে তাঁর নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

বেলডাঙার খাগরুপাড়ার মাঠে দুপুর ১২টা থেকে শুরু সভা। দুপুর ১টার পর মঞ্চ থেকেই দলের নাম, কর্মসূচি এবং প্রাথমিক রূপরেখা প্রকাশ করার কথা রয়েছে। সূত্রের খবর, নতুন দলের নাম হতে পারে ‘জনতা উন্নয়ন দল’ (Janata Unnayan Party)। ইতিমধ্যেই দলের পতাকা প্রকাশ্যে এসেছে এবং মুর্শিদাবাদ জুড়ে ফ্লেক্স-ব্যানারে ছেয়ে গিয়েছে এলাকা।

হুমায়ুন কবীর দাবি করেছেন, তৃণমূল ও বিজেপি (BJP) বিরোধী সকলের জন্য তাঁর দলের দরজা খোলা থাকবে। প্রথম দফাতেই পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। সভামঞ্চে থাকবেন প্রায় ৯০ জন নেতা-কর্মী এবং একাধিক ভিআইপি (VIP) অতিথি। লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলেও দাবি তাঁর।

Advertisement
ads

প্রতীক (Election Symbol) নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা চূড়ান্ত করেছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল প্রার্থী হিসেবে তাঁর প্রতীক ছিল টেবিল (Table)। নতুন দলের ক্ষেত্রেও নির্বাচন কমিশনের (Election Commission) কাছে প্রথম পছন্দ হিসেবে টেবিল প্রতীকই চাইবেন বলে জানা যাচ্ছে। বিকল্প হিসেবে থাকতে পারে জোড়া গোলাপ (Twin Rose)।

হুমায়ুন কবীরের লক্ষ্য ২০২৬ সালের নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়। তাঁর দাবি, সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হবে জনতা উন্নয়ন দল। যদিও তৃণমূল কংগ্রেস এই দলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

উল্লেখ্য, বাবরি মসজিদের (Babri Mosque) শিলান্যাসকে কেন্দ্র করে বিতর্কের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। বিধায়ক পদ ছাড়বেন না বলেই স্পষ্ট করেছেন হুমায়ুন। আগামী দিনে ডোমকল ও রেজিনগরে আরও বড় কর্মসূচির ঘোষণাও রয়েছে। নতুন এই রাজনৈতিক সমীকরণ কতটা প্রভাব ফেলতে পারে, তার উত্তর দেবে সময়।

Advertisement
ads
Continue Reading
Advertisement