বাংলায় সিএএ কার্যকর করতে বড় পদক্ষেপ, গঠিত হলো শক্তিশালী 'এমপাওয়ার্ড কমিটি'
Connect with us

ভাইরাল খবর

বাংলায় সিএএ কার্যকর করতে বড় পদক্ষেপ, গঠিত হলো শক্তিশালী ‘এমপাওয়ার্ড কমিটি’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) দ্রুত কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered Committee) গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। ২০২৪ সালের মার্চ মাসে এই আইনের নিয়মাবলী ঘোষিত হলেও, বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন বাকি ছিল। আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তড়িঘড়ি এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা পরিচালনার (Census Operations) দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। এছাড়াও সদস্য হিসেবে থাকছেন গোয়েন্দা বিভাগের (Intelligence Bureau) ডেপুটি সেক্রেটারি, এফআরও (FRRO) মনোনীত আধিকারিক এবং ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের (NIC) প্রতিনিধিরা। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ সচিবরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে নাগরিকত্ব নিয়ে যে রাজনৈতিক অসন্তোষ (Political Dissatisfaction) ও এসআইআর (SIR) সংক্রান্ত আতঙ্ক তৈরি হয়েছিল, তা নিরসনেই এই উদ্যোগ। এই কমিটি যোগ্য আবেদনকারীদের নথিপত্র খতিয়ে দেখে নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের (Rejection) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর ফলে রাজ্যে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।

Continue Reading
Advertisement