ভোটের আগে কাঁথিতে বড় প্রশাসনিক পদক্ষেপ! একাধিক অভিযোগে কাঁথি পৌরসভাকে শোকজ
Connect with us

রাজনীতি

ভোটের আগে কাঁথিতে বড় প্রশাসনিক পদক্ষেপ! একাধিক অভিযোগে কাঁথি পৌরসভাকে শোকজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচন (Assembly Election) আর মাত্র পাঁচ মাস দূরে। তার আগেই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথি পৌরসভা (Contai Municipality) ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একাধিক অভিযোগের ভিত্তিতে কাঁথি পৌরসভাকে শোকজ নোটিস (Show Cause Notice) পাঠাল রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতর (Municipal Affairs & Urban Development Department)। এই দফতরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে পৌরবোর্ড (Board of Councillors) ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শহরবাসীর অভিযোগ, কাঁথি শহরের একাধিক মোড়ে স্ট্রিট লাইট (Street Light) অকেজো, রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার (Drainage System) অবস্থা বেহাল। নর্দমার দুর্গন্ধে নাভিশ্বাস ওঠে বলে অভিযোগ। তার উপর হঠাৎ করে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে হোল্ডিং ট্যাক্স (Holding Tax)। সাধারণ মানুষের দাবি, সমস্যা জানাতে গেলে পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির (Suprakash Giri) দফতরে দুর্ব্যবহার ও অপমানের শিকার হতে হয়েছে।

এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শহরবাসীর গণস্বাক্ষর (Mass Petition) সম্বলিত আবেদন পৌঁছয় রাজ্য সরকারের কাছে। তার পরই বড় পদক্ষেপ নেয় প্রশাসন। শোকজ নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, রাস্তা রক্ষণাবেক্ষণ (Road Maintenance), পানীয় জল সরবরাহ (Drinking Water Supply) সহ একাধিক পরিষেবায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সদুত্তর না মিললে পৌর আইন (Municipal Act) অনুযায়ী কাঁথি পৌরবোর্ডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

Advertisement
ads

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পৌরসভার চেয়ারম্যানের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল কংগ্রেসের (TMC) কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, পৌর পরিচালনায় দলের সাংগঠনিক স্তরের সরাসরি ভূমিকা নেই। তিনি আশা প্রকাশ করেন, চেয়ারম্যানের জবাবে রাজ্য সরকার সন্তুষ্ট হবে।

এদিকে বিজেপি (BJP) এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র অভিযোগ করেন, পরিষেবা দিতে ব্যর্থ হওয়াতেই নিজেদের সরকার শোকজ করেছে পৌরসভাকে। একই সঙ্গে কাঁথি পৌরসভায় পুনরায় ভোট (Re-election) দাবি করেছে গেরুয়া শিবির।

Continue Reading
Advertisement