করোনার কারণে শেষ তিন দফার নির্বাচন একদিনে হতে পারে, চলছে পর্যালোচনা
Connect with us

ভোটের খবর

করোনার কারণে শেষ তিন দফার নির্বাচন একদিনে হতে পারে, চলছে পর্যালোচনা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই প্রতিদিন গড়ে দু লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। দেশের বর্তমান করোনার উর্ধমুখী গ্রাফ দেখে কপালে চিন্তার ভাঁজ চিকিৎসকদের। উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও।

এই পরিস্থিতিতে বুধবার সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ ফলে পশ্চিমবঙ্গে আরও চার দফায় নির্বাচন বাকী রয়েছে। শনিবার পঞ্চম দফার ভোট। ফলে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে আগামীর ৪ দফার ভোটের আগে যে করোনার গতি আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের বক্তব্য করোনার গ্রাফ যেখানে ঊর্দ্ধমুখী, যে পরিস্থিতিতে তড়িঘড়ি কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল ও স্থগিত করে দেওয়া হল, সেখানে বাকি চারটে নির্বাচনের মধ্যে শেষ তিন দফার নির্বাচন একদিনে মিটিয়ে ফেলা হোক। পাশাপাশি নিষিদ্ধ করা হোক ডোর টু ডোর প্রচারপর্ব। কারণ মানুষের আশঙ্কা প্রার্থী বা দলের নেতা কর্মীদের মধ্যে কারো করোনা সংক্রমণ থাকলে সেক্ষেত্রে তাদেরও সংক্রমিত হতে পারেন। আর সেকারণেই নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন ভোটারদের একটা বড় অংশ৷ সূত্রের খবর করোনা পরিস্থিতিকে মাথায় রেখে করোনা আবহে শেষ তিন দফার ভোট এক দফায় করতে পারে নির্বাচন কমিশন। আর এরজন্য সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৈঠকে সিইও রয়েছেন বলেও জানা গেছে।