দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল, মেনে নিলেন রাহুল গান্ধী
Connect with us

দেশ

দেশে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল, মেনে নিলেন রাহুল গান্ধী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : দেশে জরুরি অবস্থার সিদ্ধান্ত ভুল ছিল। প্রায় চার দশক পর তা কার্যত মেনে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য করোনিল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে সাক্ষাৎকারে জরুরি অবস্থা প্রসঙ্গে সর্বভারতীয় কংগ্রেস (Congress) নেতা জানিয়েছেন, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল।

রাহুল গান্ধী দাবি করেন,” আমার ঠাকুমা যা বলেছিলেন সেগুলোও ঠিক ছিল না। জরুরি অবস্থার সিদ্ধান্তও ভুল ছিল” তবে রাহুলের দাবি,”জরুরি অবস্থার সময়ও কংগ্রেস কোনও স্বশাসিত সংস্থা দখলে নেওয়ার চেষ্টা করেনি। কংগ্রেস কখনও দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেনি। এটা কংগ্রেসের গঠনতন্ত্রেই নেই।” জরুরি অবস্থা জারির পর থেকেই বিজেপির সহ অন্যান্য বিরোধীরা বরাবর অভিযোগ করে আসছে, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ জরুরি অবস্থা। এবার খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীই (Rahul Gandhi) তথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি স্বীকার করলেন, তাঁর ঠাকুমার নেওয়া সেই সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না। পাশাপাশি এদিন রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, বর্তমান বিজেপি সরকারের আমলে দেশের অবস্থা কোনও কোনও ক্ষেত্রে জরুরি অবস্থার সময়ের থেকেও মন্দ। বর্তমান স্বশাসিত সংস্থাগুলির কাজে সেভাবে বিজেপি সরকার হস্তক্ষেপ করছে, সেটা জরুরি অবস্থাতেও হত না বলে অভিযোগ কংগ্রেস নেতার।

Continue Reading
Advertisement