প্রধানমন্ত্রীর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের হানাদারি, শুরু তদন্ত
Connect with us

বিবিধ

প্রধানমন্ত্রীর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের হানাদারি, শুরু তদন্ত

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বর :  স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের টুইটার অ্যাকাউন্টে হ্যাকারদের হানাদারি। হ্যাকাররা করোনা মোকাবিকায় প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে ক্রিপ্টো কয়েনের মাধ্যমে অনুদান দেওয়ার দাবি তোলে। পাশাপাশি এও লেখা হয় “এই অ্যাকাউন্টটি জন উইক হ্যাক করেছে। কিভাবে প্রধানমন্ত্রীর এই একাউন্টে হানাদারিরব ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত৷
উল্লেখ্য, গত জুলাই মাসে বিশ্বে বিশিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল ঠিক এভাবেই। ওয়ার্ন বাফেট, বারাক ওবামা, জো বিডেন, বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিরাওদের একাউন্টে হ্যাকাররা থাবা বসায়৷ ওই অ্যাকাউন্ট গুলিতেও ক্রিপ্টো কারেন্সির দাবি করা হয়।

পাশাপাশি হ্যাকারদের হাত থেকে নিস্তার পায়নি উবর, অ্যাপেলের মতো কর্পোরেট সংস্থার নিজস্ব অ্যাকাউন্ট গুলিও। কে বা কারা রয়েছে এই হ্যাকিংয়ের পেছনে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ তবে কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে হ্যাকারদের লেখা মুছে দেওয়া হয়। টুইটার কর্তৃপক্ষও স্বীকার করে নেয় ঘটনার সত্যতা। ঘটনার তদন্তে নেমেছে টুইটারের বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement