ড্রেনের কাজ করতে গিয়ে মৃত্য চার শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন
Connect with us

মালদা

ড্রেনের কাজ করতে গিয়ে মৃত্য চার শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ২৬ ফেব্রুয়ারি : কোলকাতায় ড্রেনের কাজ করতে গিয়ে বৃ্হস্পতিবার পাইপ ফেঁটে মৃত্যু হয় হরিশ্চন্দ্রপুর ২ ব্লক মালিওর ২ গ্রাম পঞ্চায়েতের তালসুর এলাকার চার বাসিন্দার।বৃ্হস্পতিবার এই খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

উল্লেখ্য বৃ্হস্পতিবার কোলকাতায় পূর্ব পুঁটিয়ারি এলাকায় ড্রেন পরিষ্কার করার সময় মৃত্যু হয় পূর্ব তালসুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাবির আলি ও লিয়াকত আলি।এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে ভাই এবং লিয়াকত আলি তাদের প্রতিবেশী। এদিন নর্দমায় কাজ করার সময় সেখানেই বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয় তাদের। এরপরেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও পার্থ দাসকে নিয়ে পূর্ব তালসুরে মৃত শ্রমিকদের বাড়িতে যান চাঁচলের মহকুমাশাসক সঞ্জয় পাল। তাদের সরকারীভাবে নানা সহায়তার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।

মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, এই ব্লকের চারজন বাসিন্দা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রাজ্য সরকার থেকে জেলা প্রসাশন সকলেই আছে পরিবারের পাশে। এছাড়াও যা যা সরকারি সুবিধা রয়েছে সবকিছুর ব্যবস্থা করা হবে। অন্যদিকে অন্যদিকে এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্য সভার সাংসদ তথা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুরও। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন, তৃণমূল কো অর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়, দলের ব্লক সভাপতি মানিক দাস সহ অন্যান্যরা।রাজ্য সভার সাংসদ এবং মালদা জেলার তৃণমূল নেত্রী মৌসম বেনজির নূর বলেন, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। পোস্টমর্টেম হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের ঘোষণা করা ৫ লক্ষ আর্থিক অনুদান সহ সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সাংসদ। একইসঙ্গে বৃ্হস্পতিবার এবিষয়ে জানতে পেরে মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলম, তৃণমূল নেতা তজমুল হোসেন।