রাজ্যের খবর
জাকির হোসেনের ওপর হামলার ঘটনার পর বদলি জেলা শাসক
নিউজ ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি : নিমতিতা রেলস্টেশনে বিস্ফোরণে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন গুরুতর জখম হওয়ার পর দিনই, মুর্শিদাবাদের জেলাশাসককে বদলি করা হল। স্বাস্থ্যদপ্তরের অতিরিক্ত সচিব শরদ কুমার দ্বিবেদী মুর্শিদাবাদের জেলাশাসকের দায়িত্ব পেয়েছেন।
বর্তমান জেলাশাসক জে পি মীনা-কে পাঠানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণদপ্তরের সচিব পদে। দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পদে পাঠানো হচ্ছে কেএমডিএ-র সিইও অন্তরা আচার্য্যকে। তাঁর জায়গায় আসছেন বর্তমান জেলাশাসক পি. উলগানাথন। উল্লেখ্য দুদিন আগে শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে ৷ যা নিয়ে তোলপাড় হয় রাজ্য। একজন মন্ত্রীর ওপর কি করে হামলার ঘটনা ঘটে তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ বৃহস্পতিবার এস এস কে এমে অপারেশন হয় আহত জাকির হোসেনের৷ তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকর৷ শুক্রবার নিমতিতা স্টেশনে পৌঁছে তদন্তের কাজ শুরু করে ফরেনসিক বিভাগ ৷ ঘটনার তদন্তে নেমেছে সি আই ডিও ৷
