লটারিতে কোটিপতি ঝাড়গ্রামের প্রাক্তন মাওবাদী নেতা ও হোমগার্ড কর্মী
Connect with us

দেশ

লটারিতে কোটিপতি ঝাড়গ্রামের প্রাক্তন মাওবাদী নেতা ও হোমগার্ড কর্মী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ জানুয়ারী : লটারির দৌলতে কোটিপতি ঝাড়গ্রামের প্রাক্তন মাওবাদী নেতা ও বর্তমানে হোমগার্ড় কর্মী যজ্ঞেশ্বর বেসরা। যজ্ঞেশ্বর বেসরার আদি বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। একটা সময় বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ছিল ৷

কোনরকমে জমিতে চাষাবাদ করে দিন চলত৷ এই পরিস্থিতিতে মাওবাদীদের দলে নাম লেখাতে বাধ্য হন। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে। ২০১১ সালে মূলস্রোতে ফিরে আসেন তিনি। রাজ্য সরকারের তরফে হোমগার্ডের চাকরি পান৷ বর্তমানে তিনি ঝাড়গ্রাম থানার পুলিশের হোমগার্ড। তাই কাজের সূত্রে থাকেন ঝাড়গ্রাম শহরে। গত ২১ জানুয়ারি বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে ঝাড়গ্রাম স্টেশনের পাশে একটি দোকান থেকে লটারি কেটেছিলেন যজ্ঞেশ্বর বেসরা। সেই লটারিতে যে রাতারাতি ভাগ্য বদলে যাবে ভাবতেও পারেন নি। এখন এই বিপুল টাকা দিয়ে তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না। লটারির সৌজন্যে ভাগ্য বদলে যাওয়ায় আনন্দে উচ্ছ্বসিত যজ্ঞেশ্বর বেসরা৷ তিনি বলেন, ভাবতেই পারছি না যে লটারিতে টাকা পাব। এই টাকা দিয়ে বাকি জীবনটা একটু স্বচ্ছলভাবে কাটাতে চাই। কারণ জন্মের পর থেকে বাড়িতে দুঃখদুর্দশার মধ্যেই দিন কাটাতে হয়েছে।

Continue Reading
Advertisement