রাহুল দ্রাবিড়ের জন্মদিনকে অনবদ্য করে রাখলেন হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন
Connect with us

খেলার খবর

রাহুল দ্রাবিড়ের জন্মদিনকে অনবদ্য করে রাখলেন হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১১ জানুয়ারী : দিনটি ১১ ই জানুয়ারি। আজই জন্মদিন ভারতের বিশ্বখ্যাত ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের। আর ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের জন্মদিনকে অনবদ্য করে রাখলেন ভারতীয় জাতীয় দলের ২ অনবদ্য ক্রিকেটার হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন। প্রায় তিন ঘন্টা ব্যাট করে ভারতীয় দলের টেস্ট জয়ের আশা বাঁচিয়ে রাখলেন।

টেস্ট ম্যাচ শুরুর পর থেকে সমস্যা যেনো পিছু ছাড়ছে না ভারতীয় শিবিরকে। চোট রয়েছে ভারতীয় শিবিরের অন্যতম তারকা রবীন্দ্র জাদেজার। তবে সবকটি দিনের মত এদিন শুরুটা খুব ভালো করতে পারেনি ভারতীয় শিবিরের ব্যাটসম্যানরা। চতুর্থ বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে। তবে সামরিক ব্যাট হাতে ঋষভ পান্থ আশা জিইয়ে রাখলেন। ঋষভ পান্থ এর দাপুটে ব্যাটিংয়ের ধরন চাপে পড়ে যায় অস্ট্রেলিয়ান বোলাররা। কিন্তু শতরানের দোরগোড়ায় পৌঁছেও কামিন্সের হাতে একটি সহজ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পান্থ। কার্যত চাপে পড়ে যায় ভারতীয় শিবির। তারপর চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে কার্যত দিশেহারা হয়ে যায় ভারতের ব্যাটিং। ক্রিজে ব্যাটিং করছিলেন হনুমা বিহারি। তাকে সঙ্গ দিতে মাঠে নেমে পড়েন রবিচন্দ্রন অশ্বিন। ২৭২ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা যখন ভারতের। ঠিক সেই সময় হনুমা বিহারি এবং অশ্বিনের অনবদ্য ব্যাটিং পরাজয় বাঁচিয়ে দিল ভারতের। এমনকি তারা দুজনে দীর্ঘ তিন ঘণ্টা ধরে ব্যাটিং করলেন ক্রিজে। ২৫৬ বল খেলে ৬২ রানের পার্টনারশিপ করলেন তারা। হনুমা বিহারি ১৬১ বল খেলে ২৩ রান এবং রবিচন্দ্রন অশ্বিন ১২৮ বল খেলে ৩৯ রান করেন। সবমিলিয়ে রাহুল দ্রাবিড়ের জন্মদিনকে অনবদ্য করে রাখলেন হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন।

Continue Reading
Advertisement