প্ল্যাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত পাঁচ, জখম বেশ কয়েকজন
Connect with us

মালদা

প্ল্যাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত পাঁচ, জখম বেশ কয়েকজন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৯ নভেম্বর : প্ল্যাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল পাঁচজনের। গুরুতর জখম হয়েছে আরো পাঁচজন।বৃ্হস্পতিবার দূর্ঘটনাটি ঘটেছে মালদার সুজাপুরে। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে কারখানা চত্বরের আশপাশের এলাকা।

বিস্ফোরণে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত এই পাঁচজন হল রাজীব খান, মুস্তাফা শেখ, আজিজুল রহমান, আব্দুল রহমান, সারিফুল শেখ। এদের বাড়ি সুজাপুরের বিভিন্ন এলাকায়। এরা সকলেই কারখানায় কাজ করত।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুজাপুরের বিশাল পুলিশবাহিনী। এসে পৌছায় দমকলের ইঞ্জিন। ঘটনাস্থল থেকে জখম পাঁচজনকে মালদা মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।এদের কারখানার একজন মালিক শাহিদ খানও ঘটনায় গুরুতর জখম হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এদিন পরে বিস্ফোরণস্থল পরিদর্শনে যায় জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলাপুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ অন্যান্য পদস্থ কর্তারা। মূলত কারখানার মূল মেশিন ফেটে গিয়ে এই বিপত্তি ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।অপরদিকে বিস্ফোরণকান্ডে আহতদের দেখতে এদিন মালদা মেডিক্যাল কলেজে যান রাজ্যসভার সাংসদ মৌসম নুর।কথা বলেন আহতদের পরিজনদের সঙ্গে। পাশাপাশি মৃতদেহগুলির দ্রুত ময়নাতদন্তের জন্য আর্জি জানানো হয়।এছাড়াও মৃত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি।পাশাপাশি এদিন বিস্ফোরণকান্ডে আহতদের দেখতে বিকেলে মালদায় আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দূর্ঘটনায় আহতদের সঙ্গে মালদা মেডিক্যালে দেখা করবেন তিনি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে আহত ও মৃতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানান ফিরহাদ হাকিম।

Continue Reading
Advertisement