রায়গঞ্জের ব্লাড সেন্টারসহ ১১ ব্লাড ব্যাঙ্কে নিষেধাজ্ঞা! রাজ্যের ১১টি ব্লাড ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা স্বাস্থ্যভবনের
Connect with us

উত্তর দিনাজপুর

রায়গঞ্জের ব্লাড সেন্টারসহ ১১ ব্লাড ব্যাঙ্কে নিষেধাজ্ঞা! রাজ্যের ১১টি ব্লাড ব্যাঙ্কের ওপর নিষেধাজ্ঞা স্বাস্থ্যভবনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জের উপশম ওম ব্লাড সেন্টার (Upasham Om Blood Centre)-সহ রাজ্যের মোট ১১টি ব্লাড ব্যাঙ্ক (Blood Bank)-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ করল স্বাস্থ্যভবন (Health Department)। অননুমোদিত রক্তদান শিবির (Blood Donation Camp) আয়োজন এবং লোহিত রক্তকণিকা (Red Blood Cells) ও প্লাজমা (Plasma) ভিনরাজ্যে পাচারের অভিযোগের তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট ব্লাড সেন্টারগুলিকে আপাতত বাইরে কোনও রক্তদান শিবির আয়োজন করতে নিষেধ করা হয়েছে। রায়গঞ্জে এই সিদ্ধান্ত ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ১১টি ব্লাড ব্যাঙ্ক কোনও আউটডোর (Outdoor) রক্তদান শিবির পরিচালনা করতে পারবে না। তবে নিজস্ব হাসপাতাল বা প্রতিষ্ঠানের ভিতরে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে সরকারি নিয়ম মেনে রক্ত সংগ্রহের কাজ চালানো যাবে।

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় রক্ত সংগ্রহ এবং নিয়মবহির্ভূতভাবে রক্তের উপাদান অন্য রাজ্যে পাঠানোর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কলকাতা ও জেলার একাধিক ব্লাড সেন্টারে অভিযান চালানো হয়। তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন। অভিযোগ, সংগৃহীত রক্তের রেড ব্লাড সেল (RBC) ও প্লাজমা বিপুল অর্থের বিনিময়ে বেআইনিভাবে ভিনরাজ্যে পাঠানো হচ্ছিল।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে রায়গঞ্জের উপশম ওম ব্লাড সেন্টার, বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, পূর্ব বর্ধমানের টেরেসা ওম ব্লাড সেন্টার, হাওড়ার HMC রোটারি ব্লাড সেন্টার, যোধপুর পার্কের অশোক ল্যাবরেটরি ব্লাড সেন্টার, এন্টালির লাইফ কেয়ার ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিক্যাল সেন্টার, হেলথ পয়েন্ট হাসপাতাল, রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, সোনারপুরের ইস্পাত কো-অপারেটিভ হাসপাতাল এবং কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস।

Advertisement
ads ads

স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, রাজ্যের মধ্যে রক্ত বা রক্তজাত উপাদানের বড় ট্রান্সফার (Transfer) হলে তা অবিলম্বে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (State Blood Transfusion Council)-কে জানাতে হবে। আর ভিনরাজ্যে রক্ত বা রক্তের উপাদান পাঠানোর ক্ষেত্রে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (National Blood Transfusion Council)-এর অনুমতি বাধ্যতামূলক।

বিশেষ করে রায়গঞ্জের উপশম ওম ব্লাড সেন্টারের নাম এই তালিকায় থাকায় উত্তর দিনাজপুর জেলায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। যদিও তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতরের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Continue Reading
Advertisement ads